১৩ ডিসেম্বর ২০২০ - ০৭:৪৩
কানাডায় অনুষ্ঠিত ইসলামি সম্মেলনে ইউএই’র মুফতির অংশগ্রহণ স্থগিত

দখলদার ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করণ ইস্যু সমর্থন করায় সংযুক্ত আরব আমিরাতের ফতওয়া পরিষদের প্রধান আব্দুল্লাহ বিন ইবনে বাইয়্যাহ’র কানাডার একটি ইসলামি সম্মেলনে অংশগ্রহণে বিরোধিতা করা হয়েছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): দখলদার ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ইস্যুকে সমর্থন করায় কানাডার একটি ইসলামি সম্মেলন কর্তৃপক্ষ, সংযুক্ত আরব আমিরাতের ফতওয়া বিষয়ক পরিষদের প্রধানের ঐ সম্মেলনে অংশগ্রহণকে স্থগিত করেছে। আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রিভাইভিং দ্য ইসলামিক স্প্রিট (RIS) শীর্ষক ঐ সম্মেলনের পক্ষ থেকে এক টুইটে বলা হয়েছে, অনুষ্ঠানসূচীতে পরিবর্তন আনা হয়েছে এবং শেখ আব্দুল্লাহ বিন বাইয়্যাহ চলতি বছরের সম্মেলনে অংশগ্রহণ করবেন না।

এর আগে জায়নবাদী ইসরাইলের সাথে আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টিকে সমর্থন করেছিলেন বিন বাইয়্যাহ। এছাড়া ইখওয়ানুল মুসলিমীনের বিষয়ে সৌদি আরবের সিনিয়র ওলামা বোর্ডের বিবৃতির প্রতি পূর্ণ সমর্থনও ব্যক্ত করেছিলেন তিনি। ঐ বিবৃতিতে ইখওয়ানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করা হয়।

আল-উম্মাহ ওয়েব সাইট ‘উসামা আল-আজামি’ ও ‘মুহাম্মাদ তিকরিতি’র উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, আরব মুসলমানদের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ অবস্থান গ্রহণ এবং দখলদার ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করণ ইস্যুকে সমর্থনের ফলে উত্তর আমেরিকার মুসলমানরা আব্দুল্লাহ বিন বাইয়্যাহ’র ঐ সম্মেলনে অংশগ্রহণে বিরোধিতা করেছে, এরই ভিত্তিতে তার অংশগ্রহণ স্থগিত করা হয়েছে।#176