আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ছোট্ট এ রাষ্ট্রটির স্বীকৃতিকেও দখলদার শক্তির জন্য অনেক বড় প্রাপ্তি হিসেবে দেখছেন ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তিনি শনিবার রাতে এক টুইটার বার্তায় বলেছেন, ‘রাজতান্ত্রিক ভুটানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে আমি খুবই খুশি।’ বিশ্বের আরও কয়েকটি দেশের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে তিনি জানিয়েছেন।
ভুটান হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী অধ্যুষিত একটি দুর্গম ও ছোট্ট দেশ। দেশটির জনসংখ্যা প্রায় আট লাখ। অনেক ক্ষেত্রেই দেশটি প্রতিবেশী ভারতের ওপর নির্ভরশীল।
গত কয়েক মাসে দখলদার ইসরাইলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে সংযুক্ত আরব আমিরাত,বাহরাইন, সুদান ও মরোক্কো। এরই ধারাবাহিকতায় ভুটানকেও বর্ণবাদীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে দেখা গেল। এসবের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ইহুদিবাদী জামাতা জ্যারেড কুশনার।
এছাড়া সৌদি আরবও এ ক্ষেত্রে সার্বিক সমর্থন ও সহযোগিতা দিচ্ছে বলে জানা গেছে। #
342/