আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): গতকাল (বুধবার) রাশিয়ার রাজধানী মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “ইরানের সঙ্গে পারস্য উপসাগরীয় দেশগুলোর সংলাপে থাকা এবং সংলাপ অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে কাতারের আগ্রহ রয়েছে কারণ কাতারের নিরাপত্তা আমাদের কাছে অগ্রাধিকার আগে।”
আব্দুর রহমান আলে সানি আরো বলেন, ইরান এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে বিদ্যমান উত্তেজনা নিরসন করা উচিত এবং প্রত্যেকটি দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখিয়ে কূটনৈতিকভাবে এ সমস্যার সমাধান করতে হবে। পাশাপাশি কোনো দেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ করার নীতি পরিহার করতে হবে।#
342/