আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বার্তা সংস্থা ইরানপ্রেস শুক্রবার রাতে জানিয়েছে, আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইংরেজিতে প্রকাশিত এক টুইটার বার্তায় এই অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় বলা হয়েছে, “আল্লাহর নবী ঈসা মাসিহ (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্বের সকল খ্রিস্টান ও মুসলমান, বিশেষ করে আমার দেশের প্রিয় খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।”
গতকাল (শুক্রবার) ২৫ ডিসেম্বর বিশ্বের খ্রিস্টান সম্প্রদায় হযরত ঈসা (আ.)-এর জন্মদিনের উৎসব পালন করেছে।#
342/