২১ মে ২০২৬ - ০০:৩৫
মিনাবের শিশু হত্যার পাপ থেকে মার্কিনীরা কখনই মুক্তি পাবেনা

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ী বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র মিনাবের ভয়াবহ অপরাধ আড়াল করতে পারবে না।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ী এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, মিনাবের ‘শাজারে তাইয়্যেবা’ স্কুলে হামলার ঘটনায় মার্কিন কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।



বাকায়ী উল্লেখ করেন, সেন্টকমের দাবি যে স্কুলটি ক্ষেপণাস্ত্র কেন্দ্রের এলাকায় ছিল, তা আসলে সত্য গোপন করার একটি প্রচেষ্টা। ২৮ ফেব্রুয়ারির সেই হামলায় ১৭০ জনের বেশি ছাত্র-শিক্ষক নিহত হন, যা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয়।

তিনি আরও বলেন, একটি সক্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা কোনোভাবেই প্রযুক্তিগত অজুহাত বা শব্দের খেলায় আড়াল করা যায় না। এই হামলার নির্দেশদান ও বাস্তবায়নের সঙ্গে জড়িত মার্কিন সামরিক কমান্ডার ও কর্মকর্তাদের আন্তর্জাতিক আইনের আওতায় এনে বিচার করতে হবে।

Tags

Your Comment

You are replying to: .
captcha