৩ সেপ্টেম্বর ২০২৬ - ০৯:৩৯
বিয়ের অনুষ্ঠানে হামলার মধ্যদিয়ে আমেরিকার প্রকৃত চেহারা ফুটে উঠেছে

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, আমেরিকার যুদ্ধের প্রকৃত অবস্থা এবং যুদ্ধাপরাধের আসল চেহারা সিরিকের ঘটনাতেই স্পষ্ট হয়ে উঠেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সিরিকে আমেরিকার সাম্প্রতিক অপরাধের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন:

“যুদ্ধের প্রকৃত সত্য এবং যুদ্ধাপরাধের আসল চেহারা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) তৈরি সেইসব ছবিতে নেই, যেখানে মার্কিন কর্মকর্তাদের বিজয়ী বীর হিসেবে তুলে ধরা হচ্ছে। বরং সেই সত্য লুকিয়ে আছে সিরিকে—যেখানে নিজেদের পরাজয় ঢাকার মরিয়া প্রচেষ্টায় আমেরিকা একটি বিয়ের অনুষ্ঠানে নির্মমভাবে বোমা হামলা চালিয়েছে।”

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্কিন লেখক টিম ও’ব্রায়েনের ‘দ্য থিংস দে ক্যারিড’ বই থেকে উদ্ধৃতি দিয়ে আরও লিখেছেন,

“যুদ্ধের একটি সত্যিকারের গল্প কখনোই নৈতিক হয় না। কোনো গল্প যদি অতিরিক্ত নৈতিক বা নীতিবোধসম্পন্ন বলে মনে হয়, তাহলে তা বিশ্বাস করবেন না।

Tags

Your Comment

You are replying to: .
captcha