৯ সেপ্টেম্বর ২০২৬ - ২২:২৬
ফিলিস্তিনি জমি যুক্ত করে ইসরায়েলের ‘স্টেট ল্যান্ড’ ঘোষণা

অধিকৃত পশ্চিম তীরে ৪২ বছর আগে ঘোষিত ‘স্টেট ল্যান্ড’ বা রাষ্ট্রীয় জমির সীমানা পুনর্নির্ধারণ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): কমিশনের তথ্য অনুযায়ী, ইসরায়েলের ‘ব্লু লাইন টিম’ ১৯৮৪ সালে করা ‘স্টেট ল্যান্ড’ ঘোষণার আওতায় নতুন করে ১৯৩ দশমিক ৯৩ দুনাম জমি যুক্ত করার অনুমোদন দিয়েছে।

একই সময়ে আগের সীমানা থেকে ১৫ দশমিক ০৭ দুনাম জমি বাদ দেওয়া হয়েছে এবং ১ হাজার ৪৩৩ দশমিক ৮৫ দুনাম জমির অবস্থান অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে নিট হিসাবে প্রায় ১৭৯ দুনাম বা ৪৪ একর জমি নতুন করে ‘স্টেট ল্যান্ড’-এর আওতায় এসেছে।

ফিলিস্তিনি কমিশন বলেছে, এই সিদ্ধান্তের ফলে তাৎক্ষণিকভাবে কোনো ইসরায়েলি বসতির সীমানা বা প্রভাববলয় সম্প্রসারিত হচ্ছে না। তবে নতুনভাবে অন্তর্ভুক্ত জমিগুলো ভবিষ্যতে পরিকল্পনা গ্রহণ বা বরাদ্দের জন্য ব্যবহারযোগ্য হয়ে উঠবে।

অধিকৃত পশ্চিম তীরে ৪২ বছর আগে ঘোষিত ‘স্টেট ল্যান্ড’ বা রাষ্ট্রীয় জমির সীমানা পুনর্নির্ধারণ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এতে জালুদ ও আল-মুঘাইয়ির গ্রামের কাছাকাছি প্রায় ৪৮ একর ফিলিস্তিনি জমি ওই ঘোষণার আওতায় যুক্ত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ফিলিস্তিনের কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন এ তথ্য জানিয়েছে। 

কমিশনের তথ্য অনুযায়ী, ইসরায়েলের ‘ব্লু লাইন টিম’ ১৯৮৪ সালে করা ‘স্টেট ল্যান্ড’ ঘোষণার আওতায় নতুন করে ১৯৩ দশমিক ৯৩ দুনাম জমি যুক্ত করার অনুমোদন দিয়েছে। একই সময়ে আগের সীমানা থেকে ১৫ দশমিক ০৭ দুনাম জমি বাদ দেওয়া হয়েছে এবং ১ হাজার ৪৩৩ দশমিক ৮৫ দুনাম জমির অবস্থান অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে নিট হিসাবে প্রায় ১৭৯ দুনাম বা ৪৪ একর জমি নতুন করে ‘স্টেট ল্যান্ড’-এর আওতায় এসেছে।

ফিলিস্তিনি কমিশন বলেছে, এই সিদ্ধান্তের ফলে তাৎক্ষণিকভাবে কোনো ইসরায়েলি বসতির সীমানা বা প্রভাববলয় সম্প্রসারিত হচ্ছে না। তবে নতুনভাবে অন্তর্ভুক্ত জমিগুলো ভবিষ্যতে পরিকল্পনা গ্রহণ বা বরাদ্দের জন্য ব্যবহারযোগ্য হয়ে উঠবে।

Tags

Your Comment

You are replying to: .
captcha