আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ২৩ বছরের সামরিক উপস্থিতির পর যুক্তরাষ্ট্রের সর্বশেষ বাহিনী ইরাক ত্যাগ করছে; এর মধ্য দিয়ে দেশটিতে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের মিশনের সমাপ্তি ঘটছে।
বাগদাদ ও ওয়াশিংটনের মধ্যে ২০২৪ সালে স্বাক্ষরিত একটি চুক্তির আওতায় এই সেনা প্রত্যাহারের প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে। ওই চুক্তি অনুযায়ী, জোটের সামরিক মিশন ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল এবং এরপরও অন্যান্য কাঠামোর মাধ্যমে জোটভুক্ত দেশগুলোর সঙ্গে বাগদাদের সম্পর্ক বজায় থাকবে।
Your Comment