আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): উত্তর উগান্ডায় প্রচলিত স্থানীয় ভাষা ‘লাঙ্গি’-তে পবিত্র কুরআন অনুবাদের একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা দিয়ে হাজ্জ মোহাম্মদ আলী আলুমা জানান যে, ২০২৬ সালের অক্টোবর মাসের শেষ দিকে একটি ‘জাতীয় মুসলিম যুব সম্মেলন’ অনুষ্ঠিত হবে, যেখানে উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি উপস্থিত থাকবেন।
একই অনুষ্ঠানে উগান্ডার মুফতি শেখ শাবান রমজান মুবাজি, লাঙ্গি ভাষায় কুরআনের অর্থ অনুবাদের লক্ষ্যে সাত সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেন। এই কমিটিতে ইসলামি শরিয়াহ বিশেষজ্ঞ, ইমাম এবং ভাষাবিদসহ বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত রয়েছেন।
এই উদ্যোগটি লাঙ্গি (Langi) ভাষাভাষীদের তাদের মাতৃভাষার মাধ্যমে কুরআনের ধারণাগুলো বোঝার সুযোগ করে দেয়। এটি বাস্তবায়নে ইসলামি পণ্ডিত, ইমাম এবং ভাষাবিজ্ঞান ও অনুবাদ বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হয়েছে।
উগান্ডার লিরা (Lira) শহরে লাঙ্গি ভাষায় কুরআন অনুবাদের এই প্রকল্পটি শুরু হয়। স্থানীয় ব্যবসায়ী হাজি মাসউদ ওবেইদ (Hajj Masoud Obeid) এই উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়া, এতে সুপ্রিম মুসলিম কাউন্সিলের নেতৃবৃন্দ এবং লাঙ্গো (Lango) অঞ্চলের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।
এই উদ্যোগটির লক্ষ্য হলো লাঙ্গো (Lango) ভাষাভাষী মুসলিমদের কাছে তাদের মাতৃভাষায় কুরআনের ধারণাগুলো পৌঁছে দেওয়া, যাতে বিভিন্ন প্রজন্মের মানুষ নিজেদের স্থানীয় ভাষায় কুরআনের শিক্ষাগুলো অনুধাবন করতে পারে। অনুষ্ঠানটিতে লাঙ্গো অঞ্চলের মুসলিম সম্প্রদায়ের বর্তমান অবস্থা বিষয়ক একটি প্রতিবেদনও উপস্থাপন করা হয়; যেখানে প্রশাসনিক বিষয়াবলি, নেতৃত্ব এবং ওই অঞ্চলে ইসলামি সম্পদ ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
উল্লেখ্য যে, উগান্ডায় ইসলামের উপস্থিতি ১৮৪৪ সাল থেকে শুরু হয়, যখন ইয়েমেন ও ওমানের মুসলিম ব্যবসায়ীরা সেখানে ইসলাম নিয়ে আসেন। দেশটির বিভিন্ন অঞ্চলে মুসলমানরা ছড়িয়ে রয়েছেন এবং সুপ্রিম মুসলিম কাউন্সিলের প্রাক্কলন অনুযায়ী, তাঁদের সংখ্যা দেড় কোটিরও বেশি—যা মোট জাতীয় জনসংখ্যার ২৫ শতাংশেরও বেশি।
Your Comment