আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত মঙ্গলবার এক বিবৃতিতে ঘোষণা করেছে, আফগানিস্তানের যাবোল, আরাযগান, মাইদান এবং ভারদাক প্রদেশে আফগান ও বিদেশী সৈন্যদের যৌথ অভিযানে উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
এ মন্ত্রণালয় আরো জানিয়েছে : এ সকল অভিযানে ৮ তালেবান জঙ্গী নিহত এবং অপর ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, এ সময় ফাররাহ, গজনী ও নাঙ্গারহার প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা ১০টি বোমা চিহ্নিত ও নিস্ক্রিয় করেছে আফগান নিরাপত্তা বাহিনী’র সদস্যরা।