আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইরাক ও শাম ইসলামি সরকার (দায়েশ) নামক সন্ত্রাসী দল, ইদলিব উপকণ্ঠে ‘বালশুন’ গ্রামের ‘আয-যাভিয়াহ’ পাহাড়ে অবস্থিত আল্লাহর নবী হযরত আইয়ুব (আ.) এর স্ত্রী ‘সিতী রাহমাহ’র মাজারে বিস্ফোরণ ঘটিয়ে তা ভেঙ্গে দিয়েছে।
হযরত আইয়ুব (আ.) এর স্ত্রীর মাজার যেয়ারত ঐ অঞ্চলের জনগণের জন্য শিরিক বলে আখ্যায়িত করার পর এ বাহানায় ঐ মাজার ভাঙ্গার পদক্ষেপ নিয়েছে সন্ত্রাসীরা।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সন্ত্রাসীরা প্রথমে মাজারে কয়েকটি হাতবোমা বসিয়ে এক সাথে সেগুলোকে বিস্ফোরিত করে।
উল্লেখ্য, ইসলামি নির্দশনসমূহের প্রতি অবমাননা, মসজিদ ও গীর্জাসহ পবিত্র স্থানের উপর হামলা, সিরিয়ায় বিদ্যমান সাহাবীদের কবর খনন এবং ধর্মীয় স্থানসমূহের উপর হামলা সন্ত্রাসী দল দায়েশের কর্মকাণ্ডের অন্যতম।