১ জানুয়ারি ২০১৪ - ২০:৩০
সিরিয়া যুদ্ধে প্রাণহানীর সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার

সিরিয়াতে সক্রিয় সূত্র জানিয়েছে, সিরিয়ার অভ্যন্তরিন যুদ্ধে ১ লক্ষ ৩০ হাজারেও বেশী লোক নিহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সিরিয়ার অভ্যন্তরিন যুদ্ধে এ পর্যন্ত ১ লক্ষ ৩০ হাজারেরও অধিক ব্যক্তি নিহত হয়েছে।

রাশিয়া টুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় সক্রিয় বিভিন্ন সূত্রের মতে, দেশটিতে গত তিন বছরের সংঘর্ষে এ নাগাদ ১ লক্ষ ৩০ হাজার লোক নিহত হয়েছে। এর মধ্যে বহুসংখ্যক বেসামরিক লোকও রয়েছে।

সিরিয়া যুদ্ধে প্রাণহাণীর শিকার ব্যক্তিদের মধ্যে ৭ হাজার শিশুও রয়েছে। সিরীয় শরণার্থীদের বিষয়ে নিযুক্ত জাতিসংঘের প্রতিনিধি জানিয়েছেন, লেবাননে আশ্রয় নেয়া সিরীয় শরণার্থীদের সংখ্যা সাড়ে আট লাখ অতিক্রম করেছে।

তার ভাষ্যমতে, বর্তমানে ৫০ হাজারেরও অধিক সিরীয় লেবাননে প্রবেশের অনুমতির অপেক্ষায় প্রহর গুনছে।