আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সিরিয়ার বিভিন্ন ওয়েব সাইটসহ সামাজিক যোগাযোগের ওয়েব সাইটে জিবহাতুন নুসরাহ’ সন্ত্রাসী দলের এ নেতার ছবি প্রকাশিত হয়েছে। তিনি সম্প্রতি বোরখা পরে সিরিয়া ত্যাগ করে লেবাননে পালাতে চেয়েছিলেন।
সিরীয় বাহিনীর তীব্র হামলায় বোরখা পরে লেবাননে পালানোর সময় সিরীয় বাহিনী’র পাতা ফাঁদে ধরা পড়েন জিবহাতুন নুসরাহ সন্ত্রাসী দলের এ নেতা।
‘সুরিয়া আলআন’ ওয়েব সাইট লিখেছে : ‘জুসিয়া’ অঞ্চলে তল্লাশীর উদ্দেশ্যে স্থাপিত চেকপোষ্ট অতিক্রম করার সময় পরিচয় গোপন করার উদ্দেশ্যে নারীদের সাদৃশ্য মেকাপ করে নারীদের পোশাক পরেছিল আন-নুসরাহ’র এ নেতা। কিন্তু সিরীয় বাহিনী তাকে সনাক্ত করে গ্রেফতার করেছে।

‘আবু আনাস আস-সাহাবা’ নামধারী এ সন্ত্রাসী সিরিয়ার ‘রাক্কাহ’ অঞ্চলে জিবহাতুন নুসরাহ’র নেতৃত্বে ছিলেন।
সিরীয় এ ওয়েব সাইট আরো লিখেছে : আবু আনাস ‘রাক্কাহ’ অঞ্চলে ঘোষণা করেছিল, শহরের যে বাসিন্দা খাদ্য চায়, সে নিজের স্ত্রীকে জিবহাতুন নুসরাহ’র সশস্ত্র সদস্যদের হাতে তুলে দিতে বাধ্য।
মিশরে আল-কায়েদার একটি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা ‘নাবিল নাঈম’ ইতিপূর্বে বলেছিলেন : জিবহাতুন নুসরাহ’র নেতারা মার্কিন গোয়েন্দা সংস্থা ‘সিআইএ’র চর।
এদিকে ইরাকের নিরাপত্তা বাহিনী’র এক সূত্রের উদ্ধৃতি দিয়ে ইরাকের ‘ইরাক আল-কানুন’ চ্যানেলের ওয়েব সাইট লিখেছে : ‘দ্যা ইসলামিক স্টেট অব ইরাক এ্যান্ড সিরিয়া’ (দায়েশ)-এর সন্ত্রাসীরা ইরাকি সৈন্যদের চোখ ফাঁকি দিয়ে দাড়ী-গোফ কেটে বোরখা পরে পালাচ্ছে। সন্ত্রাসীরা নারীদের পোশাক সংগ্রহের জন্য বিভিন্ন কাপড়ের দোকান লুট করেছে।
