আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সিরিয়ায় সৌদি আরবের ৮ শতাধিক সন্ত্রাসী সিরীয় বাহিনী’র হামলায় নিহত হয়েছে।
সিরীয় টিভি চ্যানেল এ তথ্য দিয়ে জানিয়েছে : সিরীয় বাহিনী’র হামলায় নিহত হয়েছে বিভিন্ন দেশের নাগরিক। বিশ্বের ৮৩টি দেশেরও অধিক দেশ থেকে সিরিয়ায় সমবেত হয়েছে সন্ত্রাসীরা এবং তাদের অধিকাংশ সৌদি আরবের ওয়াহাবি পরিবার আলে সৌদের সাথে সম্পৃক্ত। চেচন, আফগানিস্তান ও ফ্রান্সসহ অন্যান্য দেশের নাগরিকরাও রয়েছে সন্ত্রাসীদের মাঝে।
বেশ কিছু সন্ত্রাসীর ছবির প্রতি ইঙ্গিত করে সিরীয় চ্যানেলের ঐ প্রতিবেদক জানান : সিরীয় বাহিনী’র হাতে নিহত অসিরীয় সন্ত্রাসীদের তালিকায় রয়েছেন সৌদি আরবের ফায়সাল কাহতানী, বান্দার যোহরানী ও আব্দুল কারিম যায়েদ, লিবিয়ার আব্দুর রহমান, ওয়ালিদ আশ-শেইখ আবু খালেদ, আব্দুন নাসের আহমাদ, মাহান্দ দারুবী ও বেলাদ খাদরু এবং জর্ডানের মুহাম্মাদ হাইয়ারী ।
জিবহাতুন নুসরাহ’র অন্যতম নেতা হাইয়ারী সিরীয় বাহিনী’র হামলায় দারয়া অঞ্চলে নিহত হয়েছেন।
ফ্রান্সের নাগরিক আবু আব্দুর রাহমান বিস্ফোরক দ্রব্যের মাধ্যমে হোমসের পশ্চিমে নিজেকে বিস্ফোরিত করেছেন। নিহত সন্ত্রাসীদের মাঝে রয়েছেন বেলজিয়ামের নাগরিক আবু সারাও।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের সন্ত্রাসবাদী সরকার তুরস্ক, সৌদি আরব, কাতার ও ইসরাইল এ সকল সন্ত্রাসীদেরকে সহযোগিতা করছে।