আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : তাকফিরী সন্ত্রাসীরা গত বৃহস্পতিবার (৯ জানুয়ারী) করাচী থেকে ঐ কলেজ ছাত্রকে অপহরণ করে নিয়ে যায়। অতঃপর তার উপর অমানবিক নির্যাতনের পর তাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
‘সৈয়দ নাসিম রেজা নাকাভি’র পুত্র ‘সৈয়দ ফাহিম রেজা নাকাভি’ গত বৃহস্পতিবার করাচীর ফেরদৌস কলোনী হতে অপহৃত হন। সন্ত্রাসীরা তার উপর নির্মমভাবে নির্যাতন চালানোর পর শরীরের বিভিন্ন স্থানে গুলি করে মৃত্যু নিশ্চিত হওয়ার পর তার লাশ করাচীর একটি সড়কে ফেলে যায়।
তাকফিরী সন্ত্রাসীদের অমানবিক এ কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে শিয়া নেতাগণ ও বিভিন্ন সংস্থা। এ সময় তারা লাশকারে ঝাংভি এবং সিপাহে সাহাব সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য সরকারী বাহিনীর প্রতি আহবান জানান।