আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : জার্মান পররাষ্ট্র মন্ত্রী ‘ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ের’ এদেশের ইতিহাসে প্রথমবারের মত ফিলিস্তিনী বংশোদ্ভূত এক মুসলিম নারীকে এ মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে নিয়োগ দিয়েছেন।
আহলে বাইত (আ.) বার্তা সংস্থার (আবনা) রিপোর্ট : এর আগে ফিলিস্তিনী বংশোদ্ভূত জার্মান নাগরিক ‘সুসান শিবলী’ বার্লিনে প্রাদেশিক সরকারের উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, এরপর থেকে সুসান শিবলী এ মন্ত্রণালয়ের মুখপাত্রের দায়িত্ব পালন করবেন।
শিবলির ফিলিস্তিনী পরিবার ৭০-এর দশকের শুরুর দিকে লেবানন থেকে জার্মানীতে যান। তিনি বার্লিনে জন্মগ্রহণ করেন এবং তারা ১২ ভাইবোন। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশুনা শেষ করার পর বিগত কয়েক বছর ধরে জার্মানীর সোশ্যাল ডেমোক্রাট দলের সাথে বিভিন্ন গবেষণামূলক বিষয়ে সহযোগিতা করে আসছেন তিনি।