২৯ জানুয়ারি ২০১৪ - ২০:৩০
বাহরাইনের ওলামা পরিষদ ভেঙ্গে দেয়ার প্রতিবাদে মাজমা’র বিবৃতি

বাহরাইনের স্বৈরাচারী সরকার সাম্প্রদায়িক সহিংস পদক্ষেপের মাধ্যমে মুসলমানদের অনুভূতিতে আঘাত হানছে... এ সরকার, এদেশের বিচার বিভাগের নির্দেশে চরম দায়িত্বহীনতার সাথে সহিংস সাম্প্রদায়িক এক পদক্ষেপে বাহরাইনের ওলামা পরিষদকে ভেঙ্গে দিয়ে এ পরিষদের সকল সম্পদ জব্দ করছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : বাহরাইনের ওলামা পরিষদ ভেঙ্গে দিয়ে এর সম্পদ জব্দ করার বিষয়ে বাহরাইন আদালতের নির্দেশের প্রতিক্রিয়ায় গুরুত্বপূর্ণ বিবৃতি প্রদান করেছে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা (মাজমা)।

মাজমা’র এ বিবৃতিতে, বাহরাইনের বিচার বিভাগের এ পদক্ষেপের নিন্দা জানিয়ে বাহরাইনের জনগণের পাশে থাকার জন্য বিশ্বের মুক্তিকামী মুসলমানদের প্রতি আহবান জানানো হয়েছে।

মাজমা’র বিবৃতি :

বিসমিল্লাহির রাহমানির রাহিম

«یریدون لیطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو کره الکافرون»

“তারা মুখের ফুঁত্কারে আল্লাহ্‌র আলো নিভিয়ে দিতে চায়। আল্লাহ তাঁর আলোকে পূর্ণরূপে বিকশিত করবেন যদিও কাফেররা তা অপছন্দ করে।” [সূরা আছ-ছাফ : ৮]  

বাহরাইনের স্বৈরাচারী সরকার সাম্প্রদায়িক সহিংস পদক্ষেপের মাধ্যমে মুসলমানদেরকে অনুভূতিতে আঘাত হানছে। জনগণের উপর নির্যাতন চালানোর সময় তারা পবিত্র বিষয়াদির সম্মানও রক্ষা করে না। তারা শিয়াদের মসজিদ ধ্বংস, হাওযা ইলমিয়ার আলেমদের গ্রেফতার, ধর্মীয় অনুষ্ঠান পালনের উপর কড়াকড়ী এবং আল্লাহর কথাকে সুউচ্চ করা ও ঐক্যের জন্য তত্পর ব্যক্তিদের মুখ বন্ধ করার মাধম্যে ঐশী নূরকে নিভিয়ে দিতে চায়।

এ সরকার, এদেশের বিচার বিভাগের নির্দেশে চরম দায়িত্বহীনতার সাথে সহিংস সাম্প্রদায়িক এক পদক্ষেপে বাহরাইনের ওলামা পরিষদকে ভেঙ্গে দিয়ে এ পরিষদের সকল সম্পদ জব্দ করছে।

বাহরাইনের ওলামা পরিষদ, ধর্মীয় অঙ্গনে তত্পর একটি পরিষদ। বাহরাইনের ওলামা এবং হাওযা ইলমিয়ার বিশিষ্ট চিন্তাবিদদের নিয়ে গঠিত এ পরিষদ। এ পরিষদের প্রধান ‘আয়াতুল্লাহ শেইখ ঈসা কাসেম’; যিনি বাহরাইনের সূর্য সন্তান।

আহলে বাইত (আলাইহিমুস সালাম) বিশ্বসংস্থা সাম্প্রদায়িক এ পদক্ষেপের নিন্দা জানিয়ে বিশ্বের সকল আত্মসম্মানী, আলেম সমাজ, চিন্তাবিদ, আইনজীবি, রাজনীতিবিদ ও মুক্তিকামী মুসলমানদেরকে নিম্নের পদক্ষেপসমূহ গ্রহণের মাধ্যমে বাহরাইনের জনগণের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানিয়েছে।

(১) এ পদক্ষেপের নিন্দা জানিয়ে এ ক্ষেত্রে শক্ত অবস্থান গ্রহণের জন্য মারজায়ে তাকলিদগণ, বিশিষ্ট ওলামা বৃন্দ ও ইলমি অঙ্গনে তত্পর ব্যক্তিত্বদের প্রতি আবেদন জানানো।

(২) বাহরাইনের ওলামা পরিষদ ভেঙ্গে দেয়ার বিরুদ্ধে নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান।

(৩) বিভিন্ন দেশে অবস্থিত বাহরাইনি দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ করা।

বিবৃতির শেষে, আমরা মহান আল্লাহর নিকট দোয়া করি যেন তিনি অত্যাচারীদেরকে তাদের কৃতকর্মের শাস্তি প্রদান করেন, নির্যাতিতদেরকে সহযোগিতা করেন এবং ইসলাম ও মুসলমানদেরকের রক্ষা করেন।

و سیعلم الذین ظلموا أی منقلب ینقلبون

“নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কিরূপ।” [সূর আশ-শুআরা : ২২৭]

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা,

বুধবার, ২৭শে রবিউল আওয়াল ১৪৩৫ হিজরী

(২৯/০১/২০১৩)