আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : বাহরাইনের প্রধানমন্ত্রী খলিফা বিন সালমান বলেছেন : নিজের মূল পথ থেকে সরে যাওয়া সংস্থা জাতিসংঘ আমাদের নিকট মূল্যহীন। বাহরাইনের বাদশা’র চাচা খলিফা বিন সালমান দীর্ঘ ৪৩ বছর যাবত বাহরাইনের প্রধানমন্ত্রীর পদে রয়েছেন।
যুক্তরাষ্ট্র আমাদের নিকট টিয়ার গ্যাস বিক্রি করতে অস্বীকৃতি জানিয়েছে –এ কথা উল্লেখ করে তিনি দাবী করেছেন যে, ওয়াশিংটন, আল-আনবার প্রদেশে অভিযান চালানোর জন্য নূরী মালেকিকে উল্লেখযোগ্য সংখ্যক বিমান সরবরাহ করেছে।
বলাবাহুল্য, ইতিপূর্বে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ পালনকারী বাহরাইনিদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার সময় মানবাধিকার সংক্রান্ত আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখানোর আহবান জানিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।