আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আয়াতুল্লাহ আল-উজমা গুলপাইগানী ইরানের কোম নগরীর এ’তেকাফ বিষয়ক কেন্দ্রীয় পরিষদের সদস্যদের সাথে সাক্ষাতকালে বলেন : এতেকাফ বিশেষ প্রভাবের অধিকারী এবং এর রয়েছে বিভিন্ন উপকারিতা। এতেকাফ পবিত্র রমজান মাসের ন্যায় বিশেষ সুযোগের সৃষ্টি করে, এর প্রসারের লক্ষ্যে চেষ্টা চালানো জরুরী।
সারা ইরান ব্যাপী এ’তেকাফ আয়োজনের সাথে জড়িতদের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি বলেন : মহানবী (স.) এর যুগ থেকে এ’তেকাফের প্রসারের লক্ষ্যে যে সকল প্রচেষ্টা চালানো হয়েছে তা জনগণের উদ্দেশ্যে ফুটিয়ে তুলতে হবে।
বিশিষ্ট মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ সাফী গুলপাইগানী শত্রুদের বিভিন্ন ষড়যন্ত্রের প্রতি ইঙ্গিত করে বলেছেন : এতেকাফের মত সুযোগকে হাতছাড়া করা উচিত নয়। এ সুন্নাতে হাসানাহ’র প্রসার ঘটাতে হবে, যাতে এর মাধ্যমে আরো উত্তমরূপে ইসলাম ধর্মের পরিচয় উপস্থাপন করা সম্ভব হয়।
শিয়া বিশ্বের বিশিষ্ট এ মারজায়ে তাকলিদ বিশ্ববিদ্যালয়ে এতেকাফের আয়োজনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আখ্যায়িত করে এতেকাফের প্রভাব ও বরকত হতে উপকৃত হওয়ার জন্য যুবসমাজের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, এতেকাফ আয়োজন বিষয়ক কেন্দ্রীয় পরিষদের কর্মকর্তা সাক্ষাতের শুরুতে এ অধিদপ্তরের তত্পরতার উপর একটি প্রতিবেদন পেশ করেন।
৬ মে ২০১৪ - ১৭:৩৬
News ID: 606944
বিশিষ্ট মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ সাফী গুলপাইগানী শত্রুদের বিভিন্ন ষড়যন্ত্রের প্রতি ইঙ্গিত করে বলেছেন : এ’তেকাফের মত সুযোগকে হাতছাড়া করা উচিত নয়। এ সুন্নাতে হাসানাহ’র প্রসার ঘটাতে হবে, যাতে এর মাধ্যমে আরো উত্তমরূপে ইসলাম ধর্মের পরিচয় উপস্থাপন করা সম্ভব হয়।