আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনা : সিরিয়ার সরকারী বাহিনীর বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের বৈধতা সংক্রান্ত জিবহাতুন নুসরা’র একটি সনদের ছবি সম্প্রতি প্রকাশিত হয়েছে।
এ সনদে, আল-কায়েদার সাথে সম্পৃক্ত জিবহাতুন নুসরা ও ফ্রি সিরিয়ান আর্মির সাথে সম্পৃক্ত কথিত মুসলিম বাহিনী রিফ দামেস্ক প্রদেশের ‘আল-গাওতা আশ-শারকিয়া’ অঞ্চলে রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়টি স্বীকার করেছে।
সনদটি হচ্ছে, জিবহাতুন নুসরার অভ্যন্তরিন এক সভার প্রসিডিংস; যা গত এপ্রিল মাসের শেষের দিকে গাজী আইন তাব শহরে জিবহাতুন নুসরা, মুসলিম বাহিনী ও তুরস্ক গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের যৌথ বৈঠকের সাথে সম্পৃক্ত। সভায় সন্ত্রাসী বিভিন্ন গ্রুপের জন্য তুরস্ক থেকে অর্থ ও অস্ত্র পাচারের বিষয়টি নিশ্চিত করণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
দাম প্রেসের প্রতিবেদনের ভিত্তিতে, এ সনদে অস্ত্র ও এন্টি এয়ারক্রাফট মিসাইল পাচারের বিষয়েও ইঙ্গিত করা হয়েছে। এতে পবিত্র কুরআনের একটি আয়াতের মাধ্যমে রাসায়নিক অস্ত্র ব্যবহারের বৈধতা প্রমাণ করার চেষ্টা চালিয়েছে জিবহাতুন নুসরা।
জিবহাতুন নুসরা সন্ত্রাসী দলের তাকফিরী নেতারা, ‘জরুরী অবস্থায় সকল হারাম কাজ জায়েজ হয়ে যায়’ এহেন যুক্তি উপস্থাপন করে রাসায়নিক অস্ত্র ব্যবহার বৈধতা ঘোষণা করেছে।
এ সনদের মাধ্যমে আরো প্রমাণিত হয় যে, মুসলিম বাহিনী’র সহযোগিতায় রিফ দামেস্ক অঞ্চলে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে জিবহাতুন নুসরা।
সনদে আরো স্পষ্ট হয়েছে যে, জিবহাতুন নুসরা’র শরয়ী আদালত সিরিয়া সরকারের পতন ঘটাতে রাসায়নিক অস্ত্রের ব্যবহারসহ যে কোন পদ্ধতি অবলম্বন করাকে জায়েয বলে মনে করছে, তাই যদি তা ইসলামে নিষিদ্ধ কোন পদ্ধতিও হয়ে থাকে।#
