আবনা : ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল-সাদর দেশটির ধর্মীয় পবিত্র স্থানগুলো রক্ষার জন্য বিশেষ বাহিনী গঠনের আহ্বান জানিয়েছেন।
তিনি গতকাল (বুধবার) এক বিবৃতিতে বলেছেন, ইরাকের মুসলিম ও খ্রিস্টানদের পবিত্র ধর্মীয় স্থানগুলো রক্ষার জন্য তিনি বিশেষ শান্তি ইউনিট গঠনে সহায়তা দিতে প্রস্তুত রয়েছেন। মুক্তাদা আল-সাদর এক সময় মাহদি আর্মি নামে একটি বাহিনীর নেতৃত্ব দিয়েছেন।
কথিত ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্ট বা আইএসআইএল ইরাকের নেইনাভা এবং সালাহউদ্দিন প্রদেশের অংশবিশেষ দখল করে নেয়ার পর মুক্তাদা সাদর এ কথা বললেন। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী এরইমধ্যে হুমকি দিয়েছে, তারা রাজধানী বাগদাদ ও কারবালা শহরে হামলা চালাবে।
এর আগে, ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি বলেছেন, যেসব নাগরিক স্বেচ্ছায় সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইবে সরকার তাদেরকে অস্ত্র সরবরাহ করবে। সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে তিনি জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং আরব লীগের কাছে সহায়তা চেয়েছেন।#আইআরআইবি
১২ জুন ২০১৪ - ১৭:০৭
News ID: 615550
ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল-সাদর দেশটির ধর্মীয় পবিত্র স্থানগুলো রক্ষার জন্য বিশেষ বাহিনী গঠনের আহ্বান জানিয়েছেন।