আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : জাতিসংঘের মানবাধিকার কমিশন ইরাকের মানবিক অবস্থার উপর একটি প্রতিবেদন প্রকাশ পূর্বক গত ৬ মাসে ৬ হাজার ইরাকি নিহত হওয়ার তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে এ কথা স্বীকার করা হয়েছে যে, ইরাকে আইএসআইএল’র হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১২ লাখ ইরাকি উদ্বাস্তু হয়েছে।
ইরাকের বিষয়ে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ‘নিকোলাই মালাদোনোভ’ এ প্রতিবেদন প্রকাশ করে ইরাকের সংঘর্ষ বন্ধের লক্ষ্যে সম্ভাব্য সকল উপকরণ ব্যবহারের জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহবান জানিয়েছেন। বর্তমানে ইরাক চরম মানবিক বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, সাদ্দাম কর্তৃক ইরাকের শিয়া ও কুর্দিদেরকে গণহত্যার পর যুক্তরাষ্ট্রের হামলায় গণহত্যার শিকার হয়েছে এ দেশের জনগণ। এবার তাকফিরী সন্ত্রাসী ও বাথপার্টির অবশিষ্ট সদস্যরা প্রতিদিন এদেশের নিরীহ জনগণের জীবন কেড়ে নিচ্ছে।#
২২ জুলাই ২০১৪ - ১৫:০৯
News ID: 625922
জাতিসংঘের মানবাধিকার কমিশন জানিয়েছে, গত ৬ মাসে ৬ হাজার ইরাকি প্রাণ হারিয়েছে।