৬ আগস্ট ২০১৪ - ১৪:৫৪
গাজায় বিমানবন্দর ও সমুদ্রবন্দর গড়তে হবে: ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের মানবাধিকার বিষয়ক বিচার বিভাগীয় উচ্চ পরিষদের সচিব মোহাম্মাদ জাওয়াদ লারিজানি বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমানবন্দর ও সমুদ্রবন্দর গড়তে হবে।

আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের মানবাধিকার বিষয়ক বিচার বিভাগীয় উচ্চ পরিষদের সচিব মোহাম্মাদ জাওয়াদ লারিজানি বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমানবন্দর ও সমুদ্রবন্দর গড়তে হবে। এ জন্য তিনি প্রভাবশালী মুসলিম দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।  
তিনি বলেন, গাজার জনগণ দীর্ঘদিন ধরে ইহুদিবাদী ইসরাইলের অবরোধের ফলে মারাত্মক ভোগান্তির শিকার। এ অবস্থা অবসানের জন্য গাজায় বিমানবন্দর ও সমুদ্রবন্দর দরকার।
জাওয়াদ লারিজানি বলেন, গাজায় বিমানবন্দর ও সুমদ্রবন্দর নির্মাণের সময় ইসরাইল বাধা দিলে তার দাঁতভাঙা জবাব পাবে। ইসলামি মানবাধিকার ও মানবিক মর্যদা দিবস উপলক্ষে তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।
ইরানের এ কর্মকর্তা বলেন, গাজার নিরপরাধ মানুষের অধিকার রক্ষা করতে হবে কারণ গাজায় যা ঘটছে তা নিতান্তই মানবতার বিরুদ্ধে অপরাধ। তিনি আরো বলেন, ইহুদিবাদী ইসরাইলকে আন্তর্জাতিক অপরাধ আদালতে তুলতে হবে এবং তেলআবিবকে আদালতে তোলার জন্য তার বিরুদ্ধে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে।#