আবনা : আফগানিস্তানের সারিপুল প্রদেশে ৪৫ তালেবান জঙ্গি লড়াই ছেড়ে দিয়ে সরকার-সমর্থিত শান্তি প্রক্রিয়ায় যোগ দিয়েছে। পুলিশ জানায়, এ সময় তারা তাদের কাছে থাকা অস্ত্রও জমা দেয়।
কাবুলের ৩৫০ কিলোমিটার উত্তরে প্রাদেশিক রাজধানী সারিপুলে এক অনুষ্ঠানে পুলিশ প্রধান হাবিব গুলবাহারি বলেন, এইসব মানুষের শান্তি প্রক্রিয়ায় যোগ দেয়ার মধ্য দিয়ে সারিপুল প্রদেশে নিরাপত্তা পরিস্থিতি আরো উন্নত হবে। এর মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠার বিষয়টি আরো এক ধাপ এগিয়ে গেল।
আমরা আশা করছি, আরো তালেবান শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ধ্বংসাত্মক পথ ছেড়ে এ পথে শিগগিরই ফিরে আসবে। তিনি বলেন, ভবিষ্যতে এভাবে কেউ এগিয়ে আসলে তাদের জন্য আমাদের সব ধরনের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে, যাতে করে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। ওই অনুষ্ঠানেই সাবেক তালেবান জঙ্গিরা পুলিশের কাছে অস্ত্র সমর্পণ করে। অবশ্য তালেবান জঙ্গিরা এ ব্যাপারে তাদের কোনো মন্তব্য দেয়নি।
আফগানিস্তানে গত এক বছরে সরকার-সমর্থিত শান্তি প্রক্রিয়ায় প্রায় ৪ হাজার তালেবান জঙ্গি যোগ দিয়েছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। এর আগে বেশ কয়েকবার শান্তি আলোচনার জন্য বিভিন্ন ক্ষেত্র তৈরি হয়েছিল, আবার তা বিভিন্ন কারণে আর আলোর মুখ দেখেনি।
১৪ আগস্ট ২০১৪ - ০২:৫৪
News ID: 630982
আফগানিস্তানের সারিপুল প্রদেশে ৪৫ তালেবান জঙ্গি লড়াই ছেড়ে দিয়ে সরকার-সমর্থিত শান্তি প্রক্রিয়ায় যোগ দিয়েছে।