২৩ সেপ্টেম্বর ২০১৪ - ০৭:২৫
রাওয়ালপিণ্ডিতে মসজিদে হামলা ; আগুনে পুড়লো পবিত্র কুরআন

গত রোববার (২১শে সেপ্টেম্বর), পাকিস্তানের রাওয়ালপিণ্ডি শহরের একটি মসজিদে অগ্নিসংযোগ করেছে তাকফিরি সন্ত্রাসীরা।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : পাকিস্তানের নিষিদ্ধ লশকরে ঝংভি এবং অপর কিছু সন্ত্রাসী সংগঠনের সদস্যদের দ্বারা পরিচালিত ঐ হামলায় মসজিদে থাকা বেশ কিছু কুরআন শরিফ পুড়ে যায়।
হামলাকারীরা ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে ইসলামাবাদের পার্শ্ববর্তী রাওয়ালপিণ্ডি শহরের সড়কগুলোতে ফাঁকা গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়।
পাকিস্তানের মাজলিসে ওয়াহদাতে মুসলিমিন (এম ডব্লিউ এম)-এর প্রধান রাজা নাসের আব্বাস জাফারি এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
গতবছর আশুরার দিন রাওয়ালপিণ্ডিতে শিয়াদের উপর হামলার মূল পরিকল্পনাকারী ‘মুফতি আমান’ নিহত হওয়ার পর এ হামলার ঘটনা ঘটলো। বলা হচ্ছে যে, নেতৃত্ব কব্জার লড়াইয়ে সালাফি গ্রুপগুলোর মধ্যকার সংঘর্ষে নিহত হয়েছেন মুফতি আমান।
উল্লেখ্য, গত বছর আশুরার দিন রাওয়ালপিণ্ডি শিয়া মসজিদে হামলায় বহু লোক হতাহত হয়।#