২৭ সেপ্টেম্বর ২০১৪ - ০১:৪২
ধর্মচ্যুত হল সিপাহে সাহাবা প্রধান + ছবি

সম্প্রতি পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন সিপাহে সাহাবা’র এক নেতা আওরাঙ্গজেব ফারুকি’র ছবি প্রকাশিত হয়েছে ইন্টারনেটে। ছবিতে তাকে তার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এতে সে বিশেষ অবস্থায় দাঁড়িয়ে তার মায়ের কবর যেয়ারত করছে।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : সম্প্রতি ইন্টারনেটের বিভিন্ন ওয়েব সাইটে পাকিস্তানের সিপাহে সাহাবা তাকফিরি-সন্ত্রাসী সংগঠনের –পাকিস্তানে শিয়া হত্যার মূলে যারা রয়েছে- নেতাকে তার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে থাকার ছবিটি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।
পাকিস্তান থেকে আবনা প্রতিবেদক জানিয়েছেন, ছবির ডানপাশে পাকিস্তানের সিপাহে সাহাবা নেতা ‘আওরাঙ্গজেব ফারুকি’কে দেখা যাচ্ছে, যে কালো পোশাক পরে মায়ের যেয়ারত করছে।
সিপাহে সাহাবা’র অফিশিয়াল পেজে ঐ ছবি প্রকাশের সাথে সাথে ‘কাফেরদের কুফরের সনদ’ শিরোনামে বিভিন্ন ওয়েব সাইট ও পেইজে প্রকাশ হতে থাকে ছবিটি।
যদি তাকফিরিদের মানদণ্ডের ভিত্তিতে আওরাঙ্গজেব ফারুকির বিচার করা হয়, তবে তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আর সেই মৃত্যুদণ্ড হবে আত্মঘাতী স্টাইলে অথবা নির্মম অন্য কোন পদ্ধতিতে। কেননা সে মুশরিক হয়ে ইসলাম ধর্ম থেকে বের হয়ে গেছে।#