২৭ সেপ্টেম্বর ২০১৪ - ০৮:৫৫
পেশোয়ারে তালেবান সন্ত্রাসীদের হামলায় শিয়া মুসলিমের শাহাদাত

পাকিস্তানের পেশোয়ার শহরে এক শিয়া মুসলিমের বাড়িতে হামলা চালিয়ে ঐ ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে তালেবান সন্ত্রাসীরা।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : তালেবান সন্ত্রাসীরা গত বৃহস্পতিবার (২৫শে সেপ্টেম্বর) পাকিস্তানের পেশোয়ার শহরের ‘হায়াতাবাদ’ এলাকায় ‘সৈয়দ জাফার হুসাইন যায়দি’র পুত্র ‘সৈয়দ আলি রেজা যায়দি’র বাড়িতে হামলা চালিয়ে তার উপর গুলি চালিয়েছে। হামলায় গুরুতর আহত আলি রেজা ঘটনাস্থলেই শহীদ হন।
শহীদ সৈয়দ আলি রেজা যায়দি, পাকিস্তানের ন্যাশনাল ব্যাংকের কেন্দ্রীয় শাখায় কর্মরত ছিলেন। পাশাপাশি শিয়া মাযহাবের প্রসারে তার তৎপরতা ছিল প্রশংসনীয়, -এ কারণেই তিনি তাকফিরি সন্ত্রাসীদের নজরে পড়েন এবং তাকে প্রাণ দিতে হল।
পাকিস্তান থেকে আবনা প্রতিবেদক জানিয়েছেন, ঘটনার পার্শ্ববর্তী স্থানে পুলিশ থাকা সত্ত্বেও হামলার পর তালেবান সন্ত্রাসীরা কোনরূপ বাধা-বিঘ্নতা ছাড়াই ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।#