আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ‘কুরআন ও হাদীসের আলোকে গাদীর’ শীর্ষক সম্মেলনে ইথোপিয়ার বেশ কয়েকজন ধর্মীয় চিন্তাবিদ তাদের প্রবন্ধ উপস্থাপন করবেন।
এ সম্মেলনে ইথোপিয়ার বিশিষ্ট লেখক ও অনুবাদক ‘গাদীরের ঐতিহাসিক সনদের পর্যালোচনা’য় রচিত তার প্রবন্ধ উপস্থাপন করবেন। এছাড়া ‘সুন্নি গ্রন্থসমূহে গাদীরের স্থান’, ‘শিয়া গ্রন্থসমূহে গাদীরের স্থান’ ‘বিদায় হজ্জের ভিত্তিতে গাদীরের ঘটনার বিশ্লেষণ’ ইত্যাদি প্রবন্ধ উপস্থাপন করবেন যথাক্রমে সারা কুইন ইনস্টিটিউটের প্রধান ‘হালিমা নুরু’, ইথোপিয়ার খোজা ব্যবসায়ী ‘হাশেম আকরা’ এবং ইথোপিয়ার কাদরিয়া সম্প্রদায়ের নেতা ‘মুহাম্মাদ ইব্রাহিম’।
এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যক্তিত্ব ‘কামেল শরিফ’।
উল্লেখ্য, গাদীরের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখবেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত।#
৩০ সেপ্টেম্বর ২০১৪ - ১১:২৩
News ID: 641306
ইথোপিয়ায় অবস্থানরত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে পবিত্র ঈদে গাদ্বীর উপলক্ষে ‘কুরআন ও হাদীসের আলোকে গাদীর’ শীর্ষক সম্মেলন আগামী ১১ই অক্টোবর আদ্দিস আবাবা’য় অনুষ্ঠিত হবে।