৪ অক্টোবর ২০১৪ - ০৪:০৪
ইরাক ও সিরিয়ায় হামলার অনুমোদন দিল তুর্কি সংসদ

ইরাক ও সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল’র বিরুদ্ধে হামলার অনুমোদন দিয়েছে তুরস্কের জাতীয় সংসদ।

 আবনা : ইরাক ও সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল’র বিরুদ্ধে হামলার অনুমোদন দিয়েছে তুরস্কের জাতীয় সংসদ।
হামলায় অংশ নেয়ার বিষয়ে দেশটির সংসদে প্রস্তাব তোলা হলে ব্যাপক আলোচনা ও বিতর্কের পর এ নিয়ে ভোটাভুটি হয়। ৫৫০ আসনের জাতীয় সংসদে প্রস্তাবের পক্ষে ভোট দেন ২৯৮ জন সদস্য।
প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি এবং অন্যতম বিরোধী ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি। অন্যদিকে, প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে প্রধান বিরোধীদল রিপাবলিকান পিপলস পার্টি এবং কুর্দি সমর্থিত পিপলস ডেমোক্র্যাটিক পার্টি।
সংসদের এ সিদ্ধান্তের ফলে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের নেতৃত্বাধীন সরকার প্রতিবেশি ইরাক ও সিরিয়ায় সামরিক অভিযান চালাতে পারবে এবং মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনীর জন্য রসদ সরবরাহ ও জীবনঘাতী নয় এমন সামরিক সরঞ্জাম বহন করার জন্য তুর্কি ভুখণ্ড ব্যবহারের অনুমতি দিতে পারবে। তবে তুরস্ক সরকার আইএসআইএল সন্ত্রাসীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাবে কিনা তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপি মন্তব্য করেছে।
এরদোগান বলছেন, সিরিয়ায় একটি নো-ফ্লাই জোন প্রতিষ্ঠা করতে হবে; শুধু বোমা বর্ষণ করে সমস্যার সমাধান করা যাবে না।#