আবনা : মার্কিন বিমান হামলায় কখনো সত্যিকারের সন্ত্রাসী মরবে না বলে মন্তব্য করেছেন লন্ডনের খ্যাতনামা সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আলী আল-কাব্বানি।
ইরানের প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরাক ও সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠীর সদস্যরা কখনো মার্কিন হামলায় মারা যাবে না।
তিনি বলেন, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠীর বর্বরতায় সেখানে সাধারণ মানুষ হতাহত হচ্ছে তাদের জন্যই বরং এই বিমান হামলা ধ্বংসযজ্ঞ ডেকে আনছে; সন্ত্রাসীদের তেমন কিছু হচ্ছে না। এই বিমান হামলার মাধ্যমে কখনো স্থলে অবস্থান করা সন্ত্রাসীদেরকে নির্মূল করবে না।
উত্তর ইরাকে বিমান হামলায় শিশুসহ অন্তত সাতজন বেসামরিক মানুষ নিহত হওয়ার একদিন পর লন্ডনে সাংবাদিক কোব্বানি এসব কথা বললেন।
তিনি বলেন, ইরাক ও সিরিয়ায় মার্কিন বিমান হামলা হচ্ছে মূলত-দেশ দুটির অবকাঠামো ধ্বংস করার জন্য এবং সম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে মধ্যপ্রাচ্যকে বিভক্ত করার উদ্দেশ্যে। লন্ডনের এ বিশ্লেষক বিদ্রুপ করে বলেন, মার্কিন বাহিনীর ‘বুদ্ধিমান’ বোমাগুলো শুধুমাত্র ইরাকের ‘বোকা’ সেনা সদস্য ও বেসামরিক লোকজনের ওপর পড়ে; সন্ত্রাসীদের চিনতে পারে না।#
'মার্কিন বুদ্ধিমান বোমা শুধু ইরাকের বোকা সৈন্য চেনে'