আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : গত ২রা অক্টোবর (বৃহস্পতিবার) পাকিস্তানের গিলগিত শহরের হারামুশ এলাকায় একটি যাত্রীবাহী মাইক্রোবাসে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ১১ ব্যক্তি হতাহত হয়েছে।
স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় যাত্রীবাহী একটি মাইক্রোবাসে এ বিস্ফোরণ ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঐ হামলায় ১ জন নারীসহ ৪ ব্যক্তি শহীদ হয়েছেন; তারা হলেন, বাবাজানের পুত্র সৈয়দ সাবের, সালমানের পুত্র আকিল, হাজী মাদাদের পুত্র মুশতাক এবং সাফিনাহ নামক এক নারী।
অপর ৭ ব্যক্তি এ ঘটনায় আহত হয়েছেন। তাদের মাঝে রয়েছেন, মাদিহা, শামিম, ত্বাহা, হুদা, যায়নাব, সুলায়মান, ঈসা ও মাযহার। আহতদেরকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে তাদের কারো কারো অবস্থা আশংকাজনক বলে উল্লেখ করা হয়েছে।#
৪ অক্টোবর ২০১৪ - ১২:৩২
News ID: 642215
গিলগিত শহরের হারামুশ এলাকায় একটি যাত্রীবাহী মাইক্রোবাসে বোমা বিস্ফোরণের ঘটনায় ১১ ব্যক্তি হতাহত হয়েছে।