আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : সামরা কিসিনোভিচ ও তার বান্ধবি সাবিনা সালিমোভিচ অস্ট্রিয় দুই যুবতি আইএসআইএলে’র সাথে যোগ দিতে ঘর ছেড়ে পালায়। বর্তমানে তারা তাদের কৃতকর্মে অনুতপ্ত।
অস্ট্রিয়ার নিরাপত্তা বিভাগের এক কর্মকর্তা অস্ট্রিয় গণমাধ্যমকে জানিয়েছেন : তারা তাদের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছে। এমনকি তাদের একজন ফিরে আসতেও প্রস্তুত।
প্রায় ৬ মাস পূর্বে আইএসআইএল যোগদানের উদ্দেশ্যে ঘর ছাড়ে এ দুই কিশোরী। পালানোর সময় তাদের বিষয়ে বিস্তারিত কোন তথ্য জানা যায়নি। তবে এ বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছিল যে, তাদের একজনের বয়স ১৪ এবং অপরজনের ১৬। পরবর্তীতে জানা গেছে তারা সিরিয়ায় প্রবেশ করে চেচেন জিহাদিদের সাথে বিয়ে করে গর্ভবতী হয়েছে।

ডান থেকে সাবিনা সালিমোভিচ ও সামেরা কাসিনোভিচ
সামেরা কাসিনোভিচ ও তার বান্ধবীর পিতামাতা বসনিয়ান এবং তারা অস্ট্রিয়ায় বড় হয়েছেন। বাড়ি ছেড়ে পালানোর সময় তারা তাদের পিতামাতাদের উদ্দেশ্যে এ নোট ছেড়ে যায় যে, আমাকে খোঁজার চেষ্টা করো না। আমি চাই নিজেকে আল্লাহর পথে বিলিয়ে দিতে এবং তাঁর জন্য মৃত্যু বরণ করতে (!)।
দৈনিক অস্ট্রোভিচের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে যে, বর্তমানে তাদের উভয়েই সিরিয়ার উত্তর অঞ্চল রিক্কা’তে অবস্থান করছে। সিরিয়ার পরিস্থিত গুরুতর হয়ে ওঠায় বাড়ি ফিরতে চায় সামেরা। নিরাপত্তা বাহিনী’র বিশ্বস্ত সূত্র ও ঐ দুই কিশোরীর পরিবারের সাথে যোগাযোগ করে জানা গেছে যে, যে কোন মুহুর্তে কিশোরীদের মৃত্যুর সংবাদ আমরা পেতে পারি।
আরো বলা হয়েছে, যে সকল নারীরা আইএসআইএলে’র হাত থেকে পালাতে চায় তাদের জন্য এখনো ক্ষীণ সম্ভাবনা রয়েছে। অতিসম্প্রতি খাদিজা (ছদ্মনাম) নামক এক সিরিয় নারী আইএসআইএলে’র হাত থেকে তুরস্কে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
দৈনিকটি আরো লিখেছে : সাবিনা এখনো তারা তাকফিরি চিন্তাধারায় অটল এবং সে ফিরে আসতে চায় না।
উল্লেখ্য, কিছুদিন পূর্বে আইএসআইএল সামিরা কিসানোভিচকে ‘মিস আইএসআইএল’ উপাধি দিয়েছে।#