৯ নভেম্বর ২০১৪ - ১৪:০৭
সাদর সিটিতে বোমা বিস্ফোরণ ; ৩৪ জন হতাহত

ইরাকের শিয়া অধ্যুষিত সাদর সিটিতে বোমা বিস্ফোরণে অন্তত ৩৪ ব্যক্তি হতাহত হয়েছে।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ইরাকের সাদর শহরে বোমা বিস্ফোরণে ১২ ব্যক্তি শহীদ এবং অপর ২২ জন আহত হয়েছে।
বাগদাদ, আমেল, হাবিবিয়া ও যায়াফরানিয়াসহ অন্যান্য এলাকায় কয়েকটি গাড়ি বোমা বিস্ফোরণে উল্লেখযোগ্য সংখ্যক ইরাকি হতাহত হয়েছে।
এদিকে বাগদাদের নিরাপত্তা বিভাগের এক সূত্র জানিয়েছে, শহরের পূর্বে অবস্থিত হাবিবিয়া অঞ্চলে একটি গাড়ি বোমার বিস্ফোরণে অন্তত ২৩ জন বেসামরিক ব্যক্তি শহীদ এবং উল্লেখযোগ্য সংখ্যক আহত হয়েছে।
সংবাদসূত্রসমূহ জানিয়েছে, হাবিবিয়া অঞ্চলে অবস্থিত ‘আল-হুদা ইমামবাড়ি’র পাশে এ বিস্ফোরণ ঘটানো হয়।