১০ নভেম্বর ২০১৪ - ০১:১৭
ইসরাইলকে আইএসআইএল’র সঙ্গে তুলনা করল অ্যামনেস্টি

ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনীকে উগ্র তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল’র সঙ্গে তুলনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

আবনা : ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনীকে উগ্র তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল’র সঙ্গে তুলনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
গাজা উপত্যকায় সাম্প্রতিক একতরফা যুদ্ধে ইহুদিবাদী ইসরাইল যুদ্ধাপরাধ করেছে বলে অ্যামনেস্টি প্রতিবেদন প্রকাশ করার কয়েকদিন পর এ সংস্থার একজন কর্মকর্তা এ কথা বলেছেন।
ইসরাইলের বর্বর আগ্রাসনের বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে ক্রিস্টিয়ান বেনেডিক্ট নামের ওই কর্মকর্তা ইসরাইলি সেনাদেরকে আইএসআইএল’র সঙ্গে তুলনা করেন।
গত বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ছিল “ধ্বংস্তুপের নিচে পরিবারগুলো: বসত বাড়িতে ইসরাইলি হামলা।” এ প্রতিবেদনে অ্যামনেস্টি বলেছে, সাম্প্রতিক ৫০ দিনের যুদ্ধে ইসারাইল বেসামরিক মানুষজনকে একটুও বিবেচনায় নেয় নি বরং কোথাও কোথাও পুরো পরিবার ধ্বংস করে দিয়েছে। এদিকে, বেনেডিক্টের এ বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে লন্ডনে ইসরাইলি দূতাবাস।#