১০ নভেম্বর ২০১৪ - ১৩:২৯
মসজিদুল আকসার সমর্থনে মালয়েশিয়ায় বিক্ষোভ মিছিল + ছবি

মসজিদুল আকসা ও ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের সমর্থনে মিছিল করেছে মালয়েশিয়ার শত শত মুসলমান।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : মসজিদুল আকসায় প্রবেশে মুসলমানদেরকে বাধা দান করার নিন্দায় আজ সোমবার (১০ নভেম্বর) বিক্ষোভ করেছে মালয়েশিয়ার মুসলমানেরা।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা মসজিদুল আকসার সমর্থনে বিভিন্ন শ্লোগান দিয়ে জায়নবাদী ইসরাইলকে বয়কটের আহবান জানায়।
এদিকে এক বিবৃতিতে, মসজিদুল আকসায় নামায পড়তে আসা মুসল্লিদেরকে মসজিদে প্রবেশে বাধা দানের তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ‘আফিফা আমান’।
জায়নবাদীদের এ পদক্ষেপকে তিনি মুসলমানদের জন্য উস্কানিমূলক এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত ও আন্তর্জাতিক আইন পরিপন্থী বলে আখ্যায়িত করেন।
অস্ট্রো চ্যানেলে প্রচারিত ঐ বিবৃতিতে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী, আন্তর্জাতিক সমাজ বিশেষতঃ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহবান জানিয়েছেন, যাতে মসজিদুল আকসার সম্মান অক্ষুন্ন রাখা ও এ মসজিদে প্রবেশে ফিলিস্তিনীদের অধিকার রক্ষার বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।
কিছু কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ১৯৬৭ সালের পর থেকে মসজিদুল আকসার উপর এমন ব্যাপকভাবে আর কখনো চড়াও হয়নি জায়নবাদীরা।#