আবনা : কেনিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে শক্তিশালী বোমা হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছে। কর্মকর্তারা বলছেন, তারা এ হামলার জন্য সোমালিয়ার আশ-শাবাব জঙ্গি গোষ্ঠীকে সন্দেহ করছেন।
রাজধানী নাইরোবিতে যাওয়ার পথে সোমালিয়ার সীমান্তবর্তী ম্যানদেরা কাউন্টিতে বাসটিকে থামায় অস্ত্রধারী জঙ্গিরা। এরপর যাত্রীদের ভেতর থেকে অমুসলমিদের আলাদা করে হত্যা করা হয়।
সোমালিয়ার তাকফিরি জঙ্গি গোষ্ঠী আশ-শাবাব ২০১১ সাল থেকে নিজ দেশের পাশাপাশি কেনিয়ায়ও সন্ত্রাসী হামলা চালিয়ে আসছে। ওই বছর আশ-শাবাব বিরোধী যুদ্ধে সোমালিয়া সরকারকে সহযোগিতা করার জন্য দেশটিতে সেনা পাঠিয়েছিল কেনিয়া। এর প্রতিশোধ নিতে কেনিয়ায় হামলা শুরু করে আশ-শাবাব। কেনিয়ার যেসব কাউন্টিতে এ জঙ্গি গোষ্ঠী সবচেয়ে বেশি হামলা চালিয়েছে ম্যানদেরা সেগুলোর অন্যতম।
কেনিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ (শনিবার) সকালে যে বাসটিতে জঙ্গিরা হানা দেয় তাতে ৬০ জন যাত্রী ছিল। দেশটির একজন কর্মকর্তা জানিয়েছেন, জঙ্গিরা যাত্রীদেরকে কুরআন পড়তে বলার পর যে তা পড়তে পারেনি তাকেই হত্যা করা হয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব ইসলামের সুনাম ক্ষুণ্ন করতে আশ-শাবাবের মতো জঙ্গি গোষ্ঠী সৃষ্টি করেছে। ইসলামের বাহ্যিক কিছু আচার-আচরণকে পুঁজি করে এসব গোষ্ঠী এমন সব জঘন্য কর্মকাণ্ড করছে যার সঙ্গে এই ঐশী ধর্মের দূরগত সম্পর্ক নেই। কুরআন পড়তে না পারলে বা বিধর্মী হলেই হত্যা করাতো দূরের কথা; কারো বিন্দু পরিমান রক্ত ঝরানোর অনুমতি ইসলাম দেয়নি।#
২২ নভেম্বর ২০১৪ - ১১:২১
News ID: 653035
কেনিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে শক্তিশালী বোমা হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছে।