৩১ জানুয়ারি ২০১৫ - ০১:০৬
শার্লি হেবদোর কার্টুন ছাপায় মুম্বাইয়ে সম্পাদক গ্রেফতার

ফ্রান্সের বিতর্কিত ব্যঙ্গপত্রিকা শার্লি হেবদোতে ছাপা মহানবী (সা.)-এর কার্টুন পুনরায় ছাপায় ভারতের মুম্বাইয়ের একটি উর্দু দৈনিকের সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ।

আবনা : ফ্রান্সের বিতর্কিত ব্যঙ্গপত্রিকা শার্লি হেবদোতে ছাপা মহানবী (সা.)-এর কার্টুন পুনরায় ছাপায় ভারতের মুম্বাইয়ের একটি উর্দু দৈনিকের সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ।
উর্দু দৈনিকের নাম অবাধনামা। মুম্বাই থেকে এটি প্রকাশিত হয়। শার্লি এবদোতে প্রকাশিত মহানবী (সা.)-এর কার্টুন অবাধনামার প্রথম পাতায় ছাপা হয় ১৭ জানুয়ারি। অবাধনামার সম্পাদক শিরিন দালবি। বুধবার মুম্বাইয়ের মুমব্রা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। অবশ্য পরে তাকে ছেড়ে দেয়া হয়। মুমব্রার এক অধিবাসী পুলিশের কাছে সম্পাদক শিরিন দালবির বিরুদ্ধে ধর্ম অবমাননা ও ধর্মীয় উসকানি দেয়ার অভিযোগ করেন। ভারতীয় পেনাল কোডের ২৯৫এ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত করে পুলিশ। এরপর তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর শিরিন দালবিকে আদালতের সামনে হাজির করা হয়। সংক্ষিপ্ত শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করে ছেড়ে দেন। টাইমস অব ইন্ডিয়া।