আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : রয়টার্স জানিয়েছে, এডেনে ইয়েমেন সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনীর বিভিন্ন ঘাঁটিকে লক্ষ্য করে মিসরীয় যুদ্ধজাহাজ থেকে গুলি চালানো হয়েছে। ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট মানসুর হাদী’র সমর্থকদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোর দিকে অগ্রসরমান সৈন্যদেরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
রয়টার্সের সংযোজন : মিসরীয় যুদ্ধজাহাজগুলো গত সপ্তাহ থেকে সুয়েজ খাল দিয়ে লোহিত সাগরে প্রবেশ করে এডেনের কাছাকাছি অবস্থান নিয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মিসর কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে এ খবরকে নিশ্চিত বা প্রত্যাখ্যানও করেননি মিসর।
এদিকে এডেন বসবাসরত কূটনৈতিক ও বিদেশীদেরকে অন্যত্র সরিয়ে নিতে এডেন বন্দরে একটি জাহাজ ভেড়ার সংবাদ পাওয়া গেছে।# রয়টার্স, ফারস
৩০ মার্চ ২০১৫ - ১৭:৪৯
News ID: 680091
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইয়েমেনের দক্ষিন অঞ্চলীয় এডেন শহরের কয়েকটি এলাকাকে লক্ষ্য করে মিসরের যুদ্ধজাহাজ থেকে গুলি করা হয়েছে।