২৮ এপ্রিল ২০১৫ - ১৪:৩৪
মালয়েশিয়ায় আইএসআইএলের ১২ সদস্য আটক

কুয়ালালামপুরের কয়েকটি স্থানে বোমা বিস্ফোরণের পরিকল্পনাকারী আইএসআইএলের কয়েকজন সদস্যকে আটক করা হয়েছে।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : কুয়ালালামপুরে বোমা বিস্ফোরণের পরিকল্পনা এবং সন্ত্রাসী বাহিনী আইএসআইএলের সাথে সম্পৃক্তকতার অভিযোগে ১২ ব্যক্তিকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ।

পুলিশ জানিয়েছে, কুয়ালালামপুরের কয়েকটি স্থানে বোমা বিস্ফোরণের পরিকল্পনা করেছিল আটককৃত ঐ ব্যক্তিরা।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আটককৃত ঐ সকল ব্যক্তিদের কাছ থেকে আইএসআইএলের পতাকা এবং বোমা বানানোর কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। বলা হচ্ছে যে, গত ২৫ ও ২৬ এপ্রিল বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল তারা।

উল্লেখ্য, বিগত দুই বছরে আইএসআইএলের সাথে সম্পৃক্ততার অভিযোগে ১ হাজার ব্যক্তিকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ।#