২০ মে ২০১৯ - ০৭:৪৫
হেরাতে বোমা বিস্ফোরণে ৫ শিশু নিহত

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে বোমা বিস্ফোরণের ফলে ৫ শিশু নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

(ABNA24.com) আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে বোমা বিস্ফোরণের ফলে ৫ শিশু নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

গতকাল সকালে হেরাত শহরের “উবা” অঞ্চলে বোমা বিস্ফোরণের ফলে ৫ শিশু নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

হেরাত প্রদেশের সালামত ক্লিনিকের কর্মকর্তা এ ব্যাপারে বলেছেন: হতাহতদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে। কারণ আহতদের মধ্যে অনেককে বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এই ঘটনা সালামত ক্লিনিকের এক কিলোমিটার অদূরতে উবা অঞ্চলে সংগঠিত হয়েছে। এছাড়াও হেরাতের ব্যস্ততম এলাকা গোলহা স্কয়ারে বোমা বিস্ফোরণ হয়েছে।




/129