(ABNA24.com) বুলগেরিয়ার বালকান এলাকার প্রাচীনতম মসজিদটি পুনর্নির্মাণের পর ১৫ই জুন পুনরায় মুসল্লিদের জন্য খুলে দেয়া হচ্ছে।
এই মসজিদটি বুলগেরিয়ার দক্ষিণাঞ্চলীয় হাস্কোভো শহরে অবস্থিত। এই মসজিদটি ১৩৯৪ সালে বালকান অঞ্চলে অটোমানের শাসনামলে নির্মিত হয়েছে।
এই মসজিদটি তুরস্কের ধর্মীয় সংস্থা ও বুলগেরিয়ার গ্র্যান্ড মুফতি আফিসের পক্ষ থেকে পুনর্নির্মাণ করা হয়েছে।
এই মসজিদটি পুনর্নির্মাণের ক্ষেত্রে সহযোগিতা করার জন্য ধর্মীয় সংস্থার প্রধান “আলী আরবাশ” বুলগেরিয়ার সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেছেন: এই বিষয়টি দু’দেশের মধ্যে পারস্পারিক সহযোগিতা এবং সম্পর্ককে শক্তিশালী করবে।
এছাড়াও তিনি দুদেশের মধ্যে শান্তি ও সহনশীলতা বৃদ্ধি করার জন্য জোর দিয়েছেন।
উল্লেখ্য যে, বুলগেরিয়া ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি দেশ। এই দেশের মোট জনসংখ্যা প্রায় ৭৫ লাখ। ২০১১ সালের জরিপ অনুযায়ী দেশটিতে মোট মুসলমানের সংখ্যা ৬ লাখ, যা সেদেশের মোট জনসংখ্যার প্রায় ৮ শতাংশ এবং তাদের মধ্যে অধিকাংশই তুরস্কের বংশোদ্ভূত।
/129
১৮ জুন ২০১৯ - ০৩:৪৯
News ID: 952129
বুলগেরিয়ার বালকান এলাকার প্রাচীনতম মসজিদটি পুনর্নির্মাণের পর ১৫ই জুন পুনরায় মুসল্লিদের জন্য খুলে দেয়া হচ্ছে।