২৮ জুলাই ২০১৯ - ০৩:৩৯
আবারও ইরান সফরে ওমানের পররাষ্ট্রমন্ত্রী; জারিফের সঙ্গে বৈঠক

ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাভি আজ (শনিবার) তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক করেছেন। দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়েছে।

(ABNA24.com) দুই দেশের মধ্যে নিয়মিত পরামর্শের অংশ হিসেবে এই বৈঠক হয়েছে। এর আগে ২০ মে ইরান সফর করেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী।   

ইরানের স্পিকার আলী লারিজানি এবং সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানির সঙ্গেও তিনি বৈঠক করবেন বলে কথা রয়েছে।  

ওমান ও ইরানের মধ্যে সুসম্পর্ক রয়েছে। ওমানের সুলতান কাবুস ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু আলোচনা শুরুর ক্ষেত্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।#




/129