(ABNA24.com) আজ (মঙ্গলবার) জারিফ তার টুইটার অ্যাকাউন্টে এ মন্তব্য করেছেন। এর আগে ইউরোপের দেশ ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা যৌথ বিবৃতিতে বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি তারা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করেছেন।
ইরান সম্প্রতি ফোরদো পরমাণু স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষেত্রে নতুন করে উদ্যোগ নেয়ার পর ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপের দেশ যৌথভাবে এই বিবৃতি দিল। বিবৃতির একটি বড় অংশ তুলে ধরে জারিফ প্রশ্ন করেছেন- আপনারা সত্যিই পরমাণু সমঝোতার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন? তাহলে একটি প্রমাণ দেখান গত ১৮ মাসের মধ্যে আপনারা যা বাস্তবায়ন করেছেন।
এবারের বিবৃতিতেও ইউরোপীয় দেশগুলো পরমাণু সমঝোতা বাস্তবায়নের ব্যাপারে বিভিন্ন উপায় বিবেচনা করার কথা বলেছেন। জবাবে জাওয়াদ জারিফ বলেছেন, ইরান এরইমধ্যে নানা উপায়ের কথা বলেছে কিন্তু ইউরোপীয় পক্ষগুলো শুধুমাত্র কালক্ষেপণ করেছে।
.........
340