(ABNA24.com) তিনি বলেন, মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে একতরফাভাবে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা ঠেকানোর ব্যাপারে ইউরোপের আন্তরিকতা নিয়ে ইরান ক্ষুব্ধ। এছাড়া, ইউরোপীয় দেশগুলো ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা রক্ষার ব্যাপারে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা থেকেও তারা পিছিয়ে গেছে। এসব নিয়ে তেহরান নিশ্চিতভাবে অসন্তুষ্ট।
জাওয়াদ জারিফ বলেন, বিষয়টি গত শুক্রবার ইরান, রাশিয়া ও চীন সুনির্দিষ্টভাবে আলোচনা করেছে। ওইদিন ভিয়েনায় এ তিন দেশ পরমাণু সমঝোতার অন্য পক্ষগুলোর অবস্থান মূল্যায়ন করে।
ভিয়েনা বৈঠকে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি বারবার দাবি করেছে- পরমাণু সমঝোতা সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখার যে পদক্ষেপ নিয়েছে ইরান তা থেকে তাদেরকে সরে আসতে হবে। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী সেখানে পরিষ্কার করে বলেছেন, পরমাণু সমঝোতা থেকে যদি তেহরান লাভবান না হয় তাহলে দিন দিন প্রতিশ্রুতি বাস্তবায়ন আরো কমিয়ে দেবে।
ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে, ইউরোপের দেশগুলো পরমাণু সমঝোতা রক্ষা করতে চায় অথচ আমেরিকার বলদর্পিতা ও চাপের মুখে তারা কার্যকর ভূমিকা নিচ্ছে না। তাদের এ অবস্থান বদলাতে হবে।
...........
340