(ABNA24.com) মুসাভি আরও বলেছেন, কোনো কোনো বিদেশি গণমাধ্যম ইরানের সামরিক সরঞ্জাম ও সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে এবং অপপ্রচার চালাচ্ছে।
তিনি বলেন, শত্রুরা চাইলে আমাদের সমরাস্ত্র ও সক্ষমতা যাচাই করতে পারে। এরইমধ্যে তারা যাচাই করেছে এবং জবাব পেয়েছে। যাচাই করতে গিয়ে উপযুক্ত আঘাতও তারা পেয়েছে।
ইরানের সেনা কমান্ডার বলেন, জনগণের অর্থ অপচয় করে না ইরানের সশস্ত্র বাহিনী। প্রতি রিয়াল সতর্কতার সঙ্গে খরচ করে। ইরান ওই সব দেশের মতো নয় যারা শত শত কোটি ডলার দিয়ে অস্ত্র কিনছে কিন্তু নিজেরা সেই অস্ত্র চালাতেও জানে না। তারা শত শত কোটি ডলার খরচ করে আকাশকে নিরাপদ রাখতে চাইছে কিন্তু দেখা যাচ্ছে সব কিছুই তাদের আকাশ ভেদ করতে পারছে।
...........
340