(ABNA24.com) গত মাসে ইরানের জাতীয় তেল কোম্পানি নামাভারনে একটি বিশাল তেলক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছিল। এরপর নতুন আরেকটি তেলক্ষেত্র পাওয়া গেছে। আজ (মঙ্গলবার) এনওআইসি’র অন্যতম পরিচালক সালেহ হেন্দি বলেন, গবেষণা এবং প্রতিবেদনের ওপর ভিত্তি করে খুজেস্তন প্রদেশে আরেকটি তেলক্ষেত্র পাওয়া গেছে যা নামাভারন তেলক্ষেত্রের সমান।
ইরানের বিশেষজ্ঞদের প্রচেষ্টায় গতমাসে নামাভারন তেলক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। এ তেলক্ষেত্রে পাঁচ হাজার ৩০০ কোটি ব্যারেল তেলের মজুদ রয়েছে যা ইরানের দ্বিতীয় বৃহত্তম তেলক্ষেত্র। ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানেহ গতমাসে নামাভারন তেলক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছিলেন। ইরানের সবচেয়ে বড় তেলক্ষেত্র দক্ষিণাঞ্চলীয় আহওয়াজ প্রদেশে অবস্থিত এবং সেখানে ছয় হাজার ৫০০ কোটি ব্যারেল তেল রয়েছে।
..........
340