(ABNA24.com) তিনি আরও বলেন, আমেরিকাকে ইরাকের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখাতে হবে এবং সেদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। সন্ত্রাসবাদ মোকাবেলায় মার্কিন ভ্রান্ত দাবির সমালোচনা করে তিনি বলেন, মার্কিন বাহিনী যাদের ওপর হামলা চালিয়েছে তারা গত কয়েক বছর ধরে দায়েশ (আইএস) সন্ত্রাসীদেরকে পর্যুদস্ত করতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতির কারণে গোটা অঞ্চলেই অনিরাপত্তা, অরিস্থরতা ও সংকট দেখা দিয়েছে। মুসাভি আরও বলেন, আমেরিকা হাশ্দ আশ শাবির কয়েকটি ঘাঁটিতে হামলা চালিয়ে সন্ত্রাসবাদের প্রতি তাদের সরাসরি সমর্থনের বিষয়টি আবারও স্পষ্ট করেছে এবং এর পরিণতির দায় তাদেরকেই নিতে হবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্কিন হামলায় হতাহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানান।
গতকাল (রোববার) শেষ বেলায় এ বাহিনীর ইরাক ও সিরিয়ার সীমান্তবর্তী ৪৫ ও ৪৬ নম্বর ব্রিগেডের ওপর ড্রোন ব্যবহার করে হামলা চালায় মার্কিন বাহিনী।এসব হামলায় অন্তত ২৫ জন নিহত ও অপর ৫১ জন আহত হয়েছে।
............
340