-
প্রতিরোধ ফ্রন্টের শহীদ নেতাকে বিদায় জানানোর প্রাক্কালে নাজাফ আশরাফ।
নাজাফ আশরাফের উদ্দীপনাপূর্ণ পরিবেশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত আবনার সংবাদদাতা সাইয়্যেদ মোহাম্মদ সাজ্জাদিফারের প্রতিবেদন: যদিও জানাজার মিছিল শুরু হতে এখনও কয়েক ঘণ্টা বাকি, তবুও ইরাকের নানা প্রান্ত থেকে আসা মানুষের ভিড়ে নাজাফের রাজপথগুলো এখন কানায় কানায় পূর্ণ।
-
নাজাফ আল-আশরাফে ‘আমিরুল মুমিনিন’ ইমাম আলী (আ.)-এর মাজারে—শহীদ নেতা সাইয়্যেদ আলী খামেনেয়ীর জানাজার মিছিল শুরুর কয়েক ঘণ্টা আগের বিশেষ পরিবেশ।
আমিরুল মুমিনিন (আ.)-এর মাজারে উপস্থিত জনতা "লাব্বাইক সাইয়্যেদ মুজতাবা" "আজ প্রতিশোধের দিন", "হে হুসাইন (আ.)-এর প্রতিশোধ গ্রহণকারীরা", "আমেরিকার বিনাশ হোক" এবং "ইসরায়েলের বিনাশ হোক"-এর স্লোগান দিচ্ছেন।
-
মসুল থেকে কারবালার উদ্দেশ্যে শোক মিছিলের যাত্রা
শহীদ নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর জানাজার মিছিলে অংশ নিতে মসুল শহর থেকে বিপুল সংখ্যক মানুষ ও শোকাতুর জনতা পবিত্র কারবালা শহরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
-
ইসলামি বিপ্লবের শহীদ নেতার পবিত্র দেহ বহন করছেন নিবেদিতপ্রাণ ইরাকিরা-নাজাফ।
ইসলামি বিপ্লবের শহীদ নেতার পবিত্র দেহ নাজাফ আশরাফ বিমানবন্দরের বিশেষ মঞ্চে তাঁর নিবেদিতপ্রাণ ইরাকি অনুসারীদের হাতে তুলে দেওয়া হয়-৭ জুলাই, ২০২৬।
-
শহীদ নেতার জানাজার নামাজ-কোম নগরী
আজ সকালে কোমে শহীদ ইমামের জানাজায় জাতীয় পর্যায়ের ব্যক্তিত্ব ও ধর্মীয় আলেমগণের উপস্থিতি।
-
কোম শহরে বিপ্লবের শহীদ নেতার শেষকৃত্য অনুষ্ঠানে ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রীর উপস্থিতি+ভিডিও।
আজ সকালে পবিত্র শহর কোমে বিপ্লবের শহীদ নেতার জানাজা ও শেষযাত্রার সূচনালগ্নে, ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী আহমাদ দানিয়ামালি—কোম প্রদেশের ক্রীড়া ও যুব বিষয়ক মহাপরিচালক সুলতানির সাথে—এই বিশাল আয়োজনে অংশগ্রহণ করেন। সেখানে তিনি বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সর্বস্তরের জনগণের পাশাপাশি উম্মাহর শহীদ নেতা হযরত আয়াতুল্লাহ খামেনেয়ীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
-
শহীদ নেতার বিদায় মিছিল-পবিত্র কোম নগরী
বহুবছর পর শহীদ ইমাম কোম শহরে এসেছেন- কোম বাসীদের আতিথেয়তা
-
পবিত্র জামকারান মসজিদের আশেপাশের রাস্তায় শহীদ নেতার অগণিত ভক্তের ঢল+ভিডিও।
"ইরানের শহীদ নেতার" পবিত্র দেহের জানাজার পর, পবিত্র জামকারান মসজিদের আশেপাশের রাস্তায় বিদায় জানাতে লক্ষ লক্ষ ভক্তদের সমাবেশ।
-
কয়েকটি হৃদয়বিদারক ছবি
জাতির সর্বোচ্চ নেতার বিদায়জাত্রা ও সমাধীর প্রস্তুতি।
-
জাতির সর্বোচ্চ নেতার বিদায়জাত্রা শুরু, কোম-৭ জুলাই, ২০২৬।
বিশাল জনসমুদ্রের মধ্য দিয়ে শহীদ ইমাম ও তাঁর পরিবারের পবিত্র দেহাবশেষ বহনকারী বাহন ও শহীদ নেতার অনুরাগীদের অতুলোনীয় উপস্থিতি।
-
জাতির সর্বোচ্চ নেতার বিদায়-জামকারান মসজিদ, কোম-৭ জুলাই, ২০২৬।
—‘বিপ্লবের শহীদ নেতার’ পবিত্র জানাজার নামাজের পর পবিত্র জামকারান মসজিদের আশেপাশের রাস্তাগুলো পূর্ণ করে থাকা ইসলামি বিপ্লবের শহীদ নেতার ভক্ত ও অনুসারীদের বিশাল ও অন্তহীন জনসমুদ্র।
-
শহীদ নেতাকে বিদায় জানাতে পবিত্র কোম নগরীর বিপ্লবী জনগনের উপস্থিতি
৭ জুলাই, ২০২৬—কোম শহরের পবিত্র জামকারান মসজিদে বিশাল জনসমাগমের মাঝে ‘ইরানের শহিদ’-কে বিদায় জানানোর দৃশ্য (আকাশ থেকে ধারণকৃত)।
-
আরব বিশ্বের বিশ্লেষক ইব্রাহিম মজিদ: ইরানের জনগণ ট্রাম্পকে জবাব দিয়েছে।
ইরানের জনগণ ট্রাম্পকে উপযুক্ত জবাব দিয়েছে।
-
আমেরিকান সাংবাদিক: অধিকাংশ আমেরিকান তাদের সরকারকে ঘৃণা করে; ইরানে চিত্রটা ঠিক তার উল্টো।
মার্কিন সাংবাদিক ড্যানি হাইফং: পরিস্থিতি যদি উল্টো হতো, তবে ট্রাম্প বা অন্য কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য কি আমেরিকানরা এমন শোক প্রকাশ করত? নিশ্চিতভাবেই না।
-
জাতির সর্বোচ্চ নেতার বিদায় মিছিলের জন্য প্রস্তুতি-জামকারান মসজিদ, কোম+ভিডিও।
পবিত্র জামকারান মসজিদে সমবেত লক্ষ লক্ষ শোকাতুর মানুষের মাঝে নিয়ে আসার জন্য "ইরানের শহীদ নেতা'" এবং তাঁর পরিবারের শহীদ সদস্যদের পবিত্র জানাজা প্রস্তুত করা হচ্ছে; জরগনের মাঝে এই নিবেদিতপ্রাণ ব্যক্তিদের শেষ বিদায় জানানোর জন্য।
-
কোম শহরে জনগণের অংশগ্রহণে আয়োজিত বিদায় অনুষ্ঠানের জন্য শহীদ নেতার জানাজা নির্ধারীত জানবাহনে স্থাপন+ভিডিও।
ইসলামি বিপ্লবের শহীদ নেতার পবিত্র দেহ পবিত্র জামকারান মসজিদে সর্বসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য নির্ধারিত স্থানে রাখা হয়েছে।
-
শহীদ নেতার জানাজা ও বিদায় যাত্রার দৃশ্য- জামকারান মসজিদ+ভিডিও।
বিপ্লবের শহীদ নেতা ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের পবিত্র জানাজা শোকাতুর মানুষের কাঁধে করে পবিত্র জামকারান মসজিদে বহন করা হয়।
-
জাতির সর্বোচ্চ নেতার জানাজার নামাজ-জামকারান মসজিদ, কোম।
শহীদ নেতার জানাজার নামাজ পড়ানোর সময় আয়াতুল্লাহ জাওয়াদি আমোলির হৃদয়স্পর্শী ও অশ্রুসজল প্রার্থনা।
-
ইরাকে বিপ্লবের শহীদ নেতার শেষকৃত্য শোভাযাত্রার ব্যাপক সংবাদ পরিবেশনে ৩০০০ সাংবাদিক অংশ নেবে।
ইসলামি বিপ্লবের শহীদ নেতার অন্ত্যেষ্টিক্রিয়া শোভাযাত্রা আয়োজক ইরাকি কমিটি ঘোষণা করেছে যে, নাজাফ ও কারবালার পবিত্র শহরে অনুষ্ঠিতব্য এই ঐতিহাসিক ঘটনাটি কভার করার জন্য ইরাকি, আরব ও আন্তর্জাতিক গণমাধ্যমের তিন হাজারেরও বেশি সাংবাদিক উপস্থিত থাকবে; এছাড়া এই আয়োজনে লক্ষ লক্ষ ইরাকি ও বিভিন্ন দেশের তীর্থযাত্রীর অংশগ্রহণের ধারনা করা হচ্ছে।
-
যেখানে দৃষ্টিগুলিই চিৎকার করে+ভিডিও।
শহীদ নেতা জাতির পিতা ও প্রিয় ইমামের বিদায় অনুষ্ঠানে উপস্থিত জনগণের হাহাকার চিত্র ও বার্তাভরা চোখের দৃষ্টিগুলি।
-
শহীদ ইমামের জানাজা ও বিদায় অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপস্থিতি+ভিডিও।
শহীদ ইমামের জানাজা ও বিদায় অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপস্থিতি+ভিডিও।
-
ফাইন্যান্সিয়াল টাইমস:
শোকের আবহে একাকার হয়ে গেল ১০ কিলোমিটার দীর্ঘ পথ; আধুনিক ইতিহাসের বৃহত্তম অন্ত্যেষ্টিক্রিয়া মিছিলে অংশ নিলেন লাখ লাখ ইরানি।
তেহরান থেকে প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদপত্র *ফিন্যান্সিয়াল টাইমস* লিখেছে যে, সোমবার ইরানের শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর জানাজায় লাখ লাখ ইরানি অংশ নিয়েছেন।
-
নাইজেরিয়ায় শহীদ নেতার প্রতীকী বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে+ছবিসহ।
নাইজেরিয়ার কানো শহরে ইসলামি প্রজাতন্ত্র ইরানের শহীদ নেতা হযরত আয়াতুল্লাহ খামেনেয়ীর স্মরণে একটি আনুষ্ঠানিক স্মরণসভা ও প্রতীকী বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে; যেখানে আলেম-ওলামা, বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
-
শাহবাজ শরীফ:
শহীদ খামেনেয়ীর গভীর চিন্তাধারা ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে
ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, পাকিস্তান সবসময় ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকার ও জনগণের পাশে রয়েছে।
-
গার্ডিয়ান:
ইরানের শহীদ নেতা আলী খামেনেয়ীর শেষ বিদায়ের অনুষ্ঠান প্রতিরোধের প্রদর্শন
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের শহীদ নেতার শেষ বিদায়ের অনুষ্ঠানে প্রতিরোধের প্রদর্শন এবং প্রতিশোধের দাবির বহিঃপ্রকাশ ঘটেছে।
-
পেজেশকিয়ান: আমি শহীদ সর্বোচ্চ নেতাকে বিদায় জানাইনি, জানাবও না।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, “আমি ঘোষণা করেছি এবং আবারও ঘোষণা করছি যে, আমি শহীদ নেতাকে বিদায় জানাইনি এবং কখনোই জানাব না। তিনি আমার হৃদয়, চিন্তা ও আমার সামনে সবসময় জীবন্ত আছেন এবং চিরকাল জীবন্ত থাকবেন।"
-
ইসরায়েলি চ্যানেল ১২:
ইরানে শোকযাত্রায় অংশগ্রহণকারীরা প্রতিশোধের দাবি জানাচ্ছেন
ইসরায়েলি টেলিভিশন চ্যানেল টুয়েলভ ইরানের আয়াতুল্লাহ আলী খামেনেয়ীর শেষ বিদায় অনুষ্ঠানকে ইসলামী প্রজাতন্ত্রের শক্তি প্রদর্শন হিসেবে বর্ণনা করেছে।
-
ইরান: যথাসময়ে শহীদ সর্বোচ্চ নেতার পবিত্র রক্তের প্রতিশোধ নেওয়া হবে
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা সংস্থা বলেছে, শহীদ সর্বোচ্চ নেতা ও ইরানের জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য দায়ীদের ‘যথাসময়ে’ ‘সৎ শক্তির’ হাতে প্রতিশোধের মুখোমুখি হতে হবে।
-
তেহরানে বিপ্লবের শহীদ নেতার বিদায় মিছিল – ২
মুজাহিদ ও শহীদ নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী এবং তাঁর পরিবারের শহীদ সদস্য—ড. মেসবাহুল হুদা বাকেরি কানি, সাইয়্যেদা বুশরা খামেনেয়ী, যাহরা হাদ্দাদ-আদেল ও যাহরা মোহাম্মদি গোলপায়েগানি—তাঁদের পবিত্র জানাজার সাথে বিদায় অনুষ্ঠান আজ সোমবার (৬ জুলাই, ২০২৬) সকাল থেকে তেহরানে অনুষ্ঠিত হচ্ছে।
-
তেহরানের বিপ্লব চত্বরে শহীদ নেতার বিদায় জানাতে বিশাল জনসমাগম+ভিডিও।
তেহরানের বিপ্লব চত্বরে শহীদ নেতা হযরত আয়াতুল্লাহ খামেনেয়ীর বিদায় জানাতে বিশাল জনসমাগম।