-
শেখ নাইম কাসেম, খলিল আল-হাইয়াকে একটি বার্তায়:
সাইয়েদ হাসান নাসরুল্লাহর কাছে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা রক্ষায় আমরা অবিচল।
আমরা ইসলামি বিপ্লবের দুই ইমামের আদর্শের ওপর ভিত্তি করে প্রতিরোধের পথ অনুসরণ করি।
-
গাজা অভূতপূর্ব পানিসংকটের মুখে
গাজা পানি কর্তৃপক্ষের মহাপরিচালক উপত্যকাটিতে ক্রমেই অবনতিশীল পানি সংকটের বিষয়ে সতর্ক করে বলেছেন যে, অবকাঠামোর ব্যাপক ধ্বংসযজ্ঞ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার একটি বড় অংশকে অকার্যকর করে দিয়েছে, যার ফলে গাজার বাসিন্দারা তীব্র পানি সংকট ও তৃষ্ণার সম্মুখীন হচ্ছে।
-
অ্যাডমিরাল সাইয়্যারি:
আত্মসমর্পণ ইরানি জাতির অভিধানে নেই
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ ও সমন্বয়বিষয়ক উপপ্রধান অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি বলেছেন, আত্মসমর্পণের কোনো স্থান ইরানি জনগণের অভিধানে নেই এবং ইরানের সশস্ত্র বাহিনীর শক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অবিশ্বাস্য ও হজমযোগ্য নয়।
-
শহীদ নেতার দৃষ্টিভঙ্গিতে ‘দাসত্ব’-কে কীভাবে সংজ্ঞায়িত করতে হয়?
আল্লাহর দাস হওয়ার অর্থ হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আর আল্লাহই হলেন সমস্ত কল্যাণের উৎস/আল্লাহর দাস হওয়া মানে পরম পূর্ণতা, কল্যাণ ও আলোর দাস হওয়া—যা এক চমৎকার বিষয়; পক্ষান্তরে মানুষের দাস হওয়া অত্যন্ত খারাপ একটি বিষয়, কারণ মানুষ অসম্পূর্ণ ও সীমাবদ্ধ...
-
-
ইমাম হুসাইন (আ.) এর শিশু কন্যা হযরত রোকাইয়্যা (সা.আ.) এর শাহাদাত উপলক্ষে শোক মজলিস
খুলনায় আঞ্জুমান এ কাসরে আব্বাস (আ.) খালিশপুরের উদ্দ্যগে ৯ সফর ইমাম হুসাইন (আ.) এর শিশু কন্যা হযরত রোকাইয়্যা (সা.আ.) এর শাহাদাত দিবস স্মরণে আয়োজিত শাববেদারী (রাত্রি জাগরণ) শোক মজলিসের আয়োজন ।
-
ওয়াশিংটনের অযৌক্তিক দৃষ্টিভঙ্গিই হচ্ছে প্রধান সমস্যা
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের সম্পর্কে অগ্রগতির পথে প্রধান বাধা হল ওয়াশিংটনের অযৌক্তিক নানা দাবী ও আবদার এবং আধিপত্যকামী নীতি।
-
মার্কিন কর্মকর্তার স্বীকারোক্তি:
ইরানের সঙ্গে যুদ্ধে আহত মার্কিন সেনার সংখ্যা ৫০০ ছাড়িয়েছে
মার্কিন কর্মকর্তা স্বীকার করেছেন, ইরানের সঙ্গে সংঘাতে আহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা ৫০০ জনেরও বেশি হয়েছে।
-
ইরানের সেনাবাহিনীর হুঁশিয়ারি:
‘শত্রুর বিরুদ্ধে নতুন কৌশল প্রস্তুত, হামলা চললে পাল্টা জবাবও চলবে’
ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আকরামি-নিয়া বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সমঝোতা লঙ্ঘনের পর সংঘাত নতুন পর্যায়ে প্রবেশ করেছে।
-
বাংলাদেশে বন্যাদুর্গতদের জন্য ইরানের মানবিক সহায়তা
বাংলাদেশে ব্যাপক ও ভয়াবহ বন্যার পর, ঢাকায় অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাস খাদ্যসামগ্রী ও ত্রাণসামগ্রী পাঠিয়ে বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে আসে।
-
যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ‘অপারেশন থান্ডার’ অব্যাহত রেখেছে ইরান
যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ‘অপারেশন থান্ডার’ অব্যাহত রেখেছে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। কারা জানায়, ‘অপারেশন থান্ডার’-এর ২০তম ধাপে এবং একাধিক দফায় তারা বাহরাইনের শেখ ঈসা ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর আবাসন ও মোতায়েন এলাকায় আরাশ একমুখী আক্রমণকারী ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে।
-
চার মহাদেশ জুড়ে ‘হু ইজ হোসেন?’ (Who Is Hussain?) দাতব্য সংস্থার সাম্প্রতিক কার্যক্রম বিষয়ক প্রতিবেদন + ছবি
সাম্প্রতিক সময়ে, ‘হু ইজ হুসেইন?’ (Who is Hussain?) নামক বিশ্বব্যাপী সংগঠনটি বিশ্বজুড়ে ‘হোসাইনি সেবা’র সংস্কৃতির ব্যাপক বিস্তৃতি তুলে ধরেছে—যার মধ্যে রয়েছে ভারতের বিভিন্ন শহরে যানবাহনে ইমাম হোসাইনের বার্তা প্রদর্শন ও তানজানিয়ায় অভাবী রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া থেকে শুরু করে কাশ্মীরে হাজার হাজার পর্যটককে স্বাগত জানানো এবং প্যারিস, জেনেভা ও ডালাসে খাদ্য ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা।
-
আজারবাইজানি এক গ্রুপ ইমাম রেযা (আ.)-এর মাজার যিয়ারত করেন।
আজারবাইজান প্রজাতন্ত্রের একদল অনুরাগি, ইমাম রেযা (আ.)-এর পবিত্র মাজার পরিদর্শন ও যিয়ারত করেন এবং ‘দারু-রহমাহ’ প্রার্থনা কক্ষে আয়োজিত শোক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
-
জর্ডান একটি জাতীয় দাবির দ্বারপ্রান্তে
জর্ডানের বিভিন্ন ব্যক্তিত্ব যুক্তরাষ্ট্রের সাথে সামরিক চুক্তি বাতিলের আহ্বান জানিয়েছে।
-
'আমরা শাহাদাতকে ভয় পাই না’
হামাসের সদ্য নির্বাচিত রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল-হাইয়া নেতৃত্ব গ্রহণের পর তার প্রথম বার্তায় ঘোষণা করেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন তাদের সন্তানদের হত্যা বা নেতাদের শাহাদাতে কখনোই ভীত হবে না।
-
গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৩ হাজার ২৯৩
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার দাঁড়িয়েছে/ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।
-
হামলার মধ্যে ক্ষেপণাস্ত্র-ড্রোন উৎপাদন
প্রতিরক্ষামূলক সামরিক অভিযানের পাশাপাশি দেশে উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন পুরোদমে চালু রয়েছে বলে দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী।
-
তানজানীয় আলেম:
ইরানের শহীদ নেতার শেষকৃত্য বিশ্বকে যে পাঁচটি শিক্ষা দিয়েছে
শেখ হামিদ জালালেহ বলেছেন: শহীদ আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর জানাজা ও শেষকৃত্য কোনো সাধারণ ঘটনা ছিল না; বরং এটি ছিল এক গভীর শিক্ষণীয় বিষয়, যা দেখিয়ে দিয়েছে কীভাবে ঐক্য, ন্যায়বিচার, দেশপ্রেম এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তির ওপর একটি সমাজ গড়ে তোলা সম্ভব।
-
শহীদ বেহেশতি ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সেস-এ ইরানের শহীদ ইমামের স্মারক অনুষ্ঠান
শহীদ বেহেশতি ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সেস-এর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে ইমাম খোমেনি হলে ইরানের শহীদ ইমাম এবং সর্বোচ্চ নেতার পরিবারের শহীদ সদস্যদের স্মরণে একটি অনুষ্ঠান আয়োজিত হয়।
-
ইরানি ড্রোন ‘শাহেদ’ এ স্প্যানিশ তারকা লামিন ইয়ামালের ছবি
মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর ঠিক আগমুহূর্তে এক ইরানি ড্রোনের গায়ে দেখা গেছে স্প্যানিশ এই উইঙ্গারের ফিলিস্তিন পতাকাধারী ছবি।
-
-
পারমাণু স্থাপনায় হামলা হলে তা যুদ্ধ বিস্তার হিসেবে বিবেচিত হবে
ইরানের খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদরদপ্তর ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালায়, তাহলে সেটিকে তারা যুদ্ধের বিস্তার হিসেবে বিবেচনা করবে।
-
হামাস:
গাজার হাসপাতালে সাম্প্রতিক ইসরায়েলি হামলা একটি পরিকল্পিত গণহত্যা
গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ ১৩ ফিলিস্তিনি শহীদ
-
শহীদ নেতা সাইয়্যেদ আলী হোসেইনী খামেনেয়ী (রহ.)-এর শেষ ভাষণ।
ইরানি জাতি তাদের ইসলামি ও শিয়া শিক্ষা সম্পর্কে ভালোভাবে অবগত;
-
গার্ডিয়ান:
ট্রাম্প আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এক নম্বর শত্রু
ব্রিটিশ সংবাদপত্র মনে করে, ট্রাম্পের আত্মম্ভরিতা আন্তর্জাতিক সম্প্রদায়ের এক নম্বর শত্রু এবং এটি তাকে গণবিধ্বংসী অস্ত্রের চেয়েও বেশি বিপজ্জনক শক্তিতে পরিণত করেছে।
-
সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের নৌ অবরোধ
ইয়েমেন সশস্ত্র বাহিনীর মুখপাত্র অবরোধের বিরুদ্ধে অবরোধের সমীকরণের ভিত্তিতে সৌদি আরবের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা এবং নৌ অবরোধের ঘোষণা দিয়েছেন।
-
কোমে হযরত রুকাইয়া (সা.আ.)-এর বৃহৎ প্রতীকী দস্তরখানা
ইমাম হোসাইন (আ.)-এর তিন বছর বয়সী কন্যার শাহাদাতবার্ষিকী উপলক্ষে কোম শহরে হযরত রুকাইয়া (সা.আ.)-এর উদ্দেশ্যে নিবেদিত সর্ববৃহৎ ‘সোফরাহ’ (বিশেষ ধর্মীয় আয়োজন বা আনুষ্ঠানিক ভোজের আয়োজন)-এর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়/ প্রতিবারের মতো এবারও দেশের অভ্যন্তরে ও বিদেশে আয়োজিত অনুরূপ অনুষ্ঠানের সাথে একযোগে এই আয়োজনটি সম্পন্ন হয়, যেখানে তিন থেকে সাত বছর বয়সী বালিকারা অংশগ্রহণ করে।
-
মিনহাজুল-কুরআনের উদ্যোগে ইমাম হুসাইন (আ.) ও শোহাদায়ে কারবালার শোকানুষ্ঠান
মিনহাজুল-কুরআন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর খুলনা বিভাগের উদ্যোগে ইমাম হুসাইন (আ.) ও শোহাদায়ে কারবালা শীর্ষক মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
-
তেহরানে হযরত রুকাইয়া (সা.আ.)-এর সর্ববৃহৎ প্রতীকী দস্তরখানা
তেহরানের শহীদ নওরোজী স্পোর্টস কমপ্লেক্সে সন্ধ্যায়—হযরত রুকাইয়া (সা.আ)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে—মাগরিব ও এশার নামাজের পর তিন থেকে সাত বছর বয়সী বালিকাদের অংশগ্রহণে ‘হযরত রুকাইয়া (সা.আ.)-এর বৃহত্তম প্রতীকী সোফরা (খাদ্য-সম্ভার)’ আয়োজনের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
-
গাজায় ইসরায়েলি হামলা তীব্রতর
গাজায় ইসরায়েলি সামরিক অভিযান আরও তীব্র হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)।