২৩ ফেব্রুয়ারী ২০২৬ - ১২:৪৯
হুইটকফ: ইরানি কর্মকর্তারা আত্মসমর্পণ না করায় ট্রাম্প বিস্মিত

ইরানের সাথে পারমাণবিক আলোচনায় মার্কিন প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি বলেছে যে আন্তর্জাতিক চাপের মুখে ইরানি কর্মকর্তাদের অবিচলতা দেখে ট্রাম্প অবাক হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের সাথে পারমাণবিক আলোচনায় মার্কিন প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি স্টিভ হুইটকফ ফক্স নিউজের সাথে এক সাক্ষাৎকারে বলেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি কর্মকর্তাদের অবিচলতা দেখে অবাক হয়েছে।


হুইটকফ বলেছে, "সে আত্মসমর্পণ শব্দটি ব্যবহার করতে চায় না,তবে মার্কিন প্রেসিডেন্ট জানতে আগ্রহী কেন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তারা এখনও আত্মসমর্পণ করেন নি।" আরো বলে, "প্রবল চাপ এবং অঞ্চলে মার্কিন নৌবাহিনীর উল্লেখযোগ্য শক্তি থাকা সত্ত্বেও ইরানিরা এখনো তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে রাজি হয়নি কেন?"

ইরানের সাথে সম্ভাব্য চুক্তির ধরণ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি আরো বলে: "জেনেভায় আলোচনা শুরু হওয়ার আগে ট্রাম্প নির্দেশ দিয়েছিলে যে শূন্য সমৃদ্ধকরণ এবং ইরানের পারমাণবিক উপকরণ ফেরত দেওয়া ওয়াশিংটনের জন্য রেড লাইন।"

হুইটকফ ইরানের পারমাণবিক কর্মসূচির বেসামরিক উদ্দেশ্য স্বীকার করার কথা উল্লেখ করে দাবি করেছে যে ইরান তার বেসামরিক চাহিদার চেয়ে বেশি সমৃদ্ধকরণ স্তরে কাজ করছে।

ইরানের সাথে পারমাণবিক আলোচনায় মার্কিন প্রেসিডেন্টের প্রতিনিধি ইরানের ৬০ শতাংশ সমৃদ্ধকরণ স্তরের কথা উল্লেখ করে বলেছে যে ইরান শিল্প-গ্রেড সমৃদ্ধ ইউরেনিয়াম অর্জন এবং পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ তৈরি করতে সক্ষম হতে মাত্র এক সপ্তাহ দূরে থাকতে পারে; এটি একটি অত্যন্ত বিপজ্জনক বিষয়। 

Tags

Your Comment

You are replying to: .
captcha